বাংলা ব্লগের বিকাশ হইছে বিশালভাবে।এর পিছনে কারন আছে অনেক।সবচেয়ে আসল কারনটা হৈল বাঙালীর স্বভাব। এই স্বভাবের সাথে ব্লগিং জিনিশটা ভাল ভাবেই যায়।তাই ব্লগ বাংলাদেশে দিন দিন আরো উন্নতির দিকে যাবে এটা নিশ্চিত।
ব্লগে কিছু মানুষের আসা এখন জরুরী হয়ে পড়েছে।কারন তাদের নিয়ে পোস্ট দিয়ে সৃষ্টি হচ্ছে তুমুল হিট।একটা গল্পে যেমন এক ছেলেকে রচনা লেখতে বললে সে খাজঁকাটা খাজঁকাটা বলে কুমিরে চলে যেত তেমনিএখানে যেকোন উত্তপ্ত ঘটনাই শেষ পর্যন্ত ব্যাক্তি বিশেষে গিয়ে শেষ হয়।তারপর এর পক্ষে বিপক্ষে চলে আলোচনা।এছাড়াও কিছু ব্যক্তিদের নিয়ে প্রায় প্রতিদিন ই ব্লগে পোস্ট আসে।অতএব তাদের ব্লগে আসা উচিত।
যাদের অতি সত্ত্বর ব্লগে আসা উচিতঃ
১।জনাব ডক্টর মুহম্মদ জাফর ইকবালঃ জাফর ইকবালের ব্লগে আসা এখন জরুরী।তাকে নিয়ে কত পোস্ট যে লেখা হয়েছে কত মন্তব্য হয়েছে তা গবেষনার বিষয়।ব্লগের একদল তাকে দেখতেই পারে না স্বভাবতই তারা বিশেষ রাজনৈতিক দলের সমর্থক।এদের একমাত্র লক্ষ্য জাফর ইকবালের দোষ খোজেঁ বের করা।জাফর ইকবাল নাচানাচি করলেন করলেন না হহাসাহাসি করলেন না জোরে পাদ মারলেন তা দিয়ে এদের মাধ্যমে শত শত পোস্ট হয়!
পোস্টের শিরোনাম এরকম, “পাদ মারলেন সুশীল জাফর ইকবাল”!!!!!
এই পোস্টে থাকে শুধুমাত্র ইউটিউবের এক ভিডিও লিংক!এই সব পুষ্টে সমমনা ব্যাক্তিরা জাফর বিরোধী চেতনার প্রকাশ ঘটান ভালমতই।জাফর ইকবাল ইন্ডিয়ার দালাল,সুশীল বুদ্ধিজীবি এসব বলে ব্লগীয় প্রতিভার পরিপূর্ন বিকাশ ও ঘটান!আর এক শ্রেনীর লোক আছেন, যারা কোন দলের না হলেও বিখ্যাত বা সম্মানী কোন লোকের ছিদ্র পেলে তাতে হাত ঢুকাতে বড়ই পুলক অনুভব করেন।এরা তাড়াতাড়ি এসে কমেন্ট দ্যান,
“ওয়াল্লা!ছি ছি ছি! জাফর স্যার পাদ মারলেন!ছি ছি!”
এরকম মন্তব্য চলে কিছুক্ষন।তারপর আসেন জাফর ইকবাল কে দেবতা মানা গ্রুপ।এরা ব্যাক্তি পূজার দারুন ভক্ত!
তাদের মন্তব্য থাকে, "জাফর স্যার পাদ মারতে পারেন না! এ অসম্ভব!" এ জাতীয়।
তর্ক ,গালাগালি শুরু করেন।লেগে যায় পুরা ক্যাচাল!ব্লগ হয়ে যায় উত্তপ্ত!
তারপর কেউ কেউ এসে সত্য ঘটনা কি?আসলে কি ঘটেছিল সেসব নিয়ে মন্তব্য দ্যান!ক্যচাল চলতে থাকে।কাউন্টার পোস্ট আসতে থাকে!কাউন্টার পোস্টগুলো এরকম,
“পাদ মারেন নি জাফর স্যার!তিনি বসার সময় স্রেফ শব্দ হয়েছিল চেয়ারে!”
“পাকি জানোয়ারগুলো ক্যামনে বুঝবে ওটা পাদ ছিল না?ওটা ছিল ভীনগ্রহের এলিয়েন দের পাঠানো শব্দ সংকেত”
কয়দিন ব্লগ গরম থাকে জাফর ইকবাল ইস্যুতে।হিট আসতে থাকে জাফর ইকবাল নাম নিয়ে আসা পোস্ট গুলোতে।তারপর ক্যাচাল চলতে চলতে হঠাৎ অন্য কোন ঘটনা ঘটে এবং বন্ধ হয় আপাতত এই জাফর ইকবাল ক্যাচাল।তারপর আবার কয়েক মাস পড়ে একই পক্রিয়ায় জাফর ইকবাল কে নিয়ে শুরু হয় বাংলা ব্লগের তুমুল জনপ্রিয় প্ল্যাটফর্ম সামুতে এক ব্লগীয় যুদ্ধ!
অতএব জাফর ইকবালের ব্লগে আসা উচিত।এটলিষ্ট যখন কোন ক্যাচাল লাগে তখন আসা উচিত।এসে একটি দশ বারো লাইনের পোষ্ট দিয়ে ক্যাচাল থেকে বাচাঁনো উচিত ব্লগারদের।যেমন তিনি পোস্ট দিতে পারেন,
“আমি পাদ মারি নাই, সব বিরোধী দলের প্রচারনা”
অথবা, “পাদ মেরেছিল আমার পাশের জন,আমি না”
এইসব পোস্ট সামু কয়দিন স্টিকি করে রাখতে পারে।{অবশ্য ব্লগারদের ব্যাপক প্রশ্নের মুখে তাকে পড়তে হতে পারে।তালগাছবাদী কিছু ব্লগার তালগাছ বাদীতাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন,এরা এমন ক্যাচালীয় কথাবার্তা শুরু করতে পারেন যে, জাফর ইকবাল পাদ না মেরে থাকলেও তিনি স্বীকার করতে বাধ্য হবেন তিনি পাদ মেরেছেন।}
তিনি স্বীকার করেও পোস্ট দিতে পারেন, “হ্যা আমি পাদ মেরেছি,পেট খারাপ ছিল”!
এরকম পোস্ট পেলে একটি নোংরা ব্লগ ক্যচাল শেষ হবে।অতএব তার ব্লগে আসা প্রয়োজন!
ভাবছিলাম আরো কয়েকজন নিয়ে লেখব।কিন্তু একজন কে নিয়ে লিখেই পোস্ট বড় হয়ে গেল।তাই আজ শেষ।
পুনশ্চ, আমাদের তো আবার নানা ধরনের অনুভূতি। ধর্মানুভূতি, জাতানুভূতি,ব্যাক্তিপুজানুভূতি ইত্যাদির প্রকাশ ঘটিয়ে বিশহ্ব দরবারে আমরা এখন অনুভূতিপ্রবন জাতি।তাই সবাই কে অনুরোধ করছি কেউ এই পোস্ট কে তার কোন প্রকার অনুভূতিতে আঘাত হিশেবে নিবেন না।এটা জাস্ট একটা ফান পোস্ট হিশেবে নিলেই খুশি হব।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১১ রাত ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



