হিট ব্লগার হওয়ার ক্ষেত্রে আপনাকে প্রথমেই জানতে হবে হিট ব্লগার কি! হিট ব্লগার হচ্ছে এমন ব্লগার যাদের লেখায় তাকে অনেক হিট।তার মানে এই না যে প্রচুর সংখ্যক লোক তাদের লেখা পড়ে।এরা পোস্ট কয়েকটা ইমো দিয়ে দিলেও শ পাঁচেক হিট এমনিতেই চলে আসে।
কি এর গোপন রহস্য?জানতে হলে পুরোটা আগ্রহ নিয়ে পড়ুন।আর এটুকো পড়ে যদি বিরক্তি ধরে যায় তাহলে আর পড়ার দরকার নেই।
একটা গল্প শুনেন।একজন বিখ্যাত বেহালা বাদক একদিন এক ব্যস্ত স্টেশনে ময়লা কাপড় পড়ে এবং তার বেহালা নিয়ে কোন এক কোনায় বসে বাজাতে লাগলেন।ব্যস্ত মানুষেরা তার আশপাশ দিয়েই যেতে লাগল।কেউ ফিরেও তাকাল না।শুধুমাত্র এক ছোট শিশু মুগ্ধ বিস্ময়ে তার বাজানো শুনে তার দিকে তাকিয়েছিল।
যে বাদকের বেহালা এই মানুষেরাই টাকা খরচ করে শুনতে যায়, তার বাজনাও কেউ শুনল না শুধুমাত্র তার পোষাক এবং জায়গার জন্য!
ব্লগ এরকম ই।ব্যস্ত জায়গা।এখানে সবাই লেখছে।কারো টা পড়ার তেমন সময় নেই।তাই আপনাকে প্রথমেই ব্লগারদের সাথে পরিচিত হতে হবে।অনেক অনেক মন্তব্য করতে হবে।
আর প্রচুর তেল মারতে হবে।বাঙালী যেখানে তেল সেখানে।বাংলাদেশে সৃষ্টিকর্তা কেন যে তেলের খনি দিলেন না এটা ভেবে আশ্চর্য হই মাঝে মাঝে।উচিত ছিল এখানে তেলের সাগর মহাসাগর দেয়া।
তাই আপনি নতুন ব্লগার হলে তেল টেল মেরে দেখতে পারেন।কাজ হবে।
ভাইয়া ভাইয়া আপু আপু শুরু করুন।কীভাবে শুরু করবেন তা জানতে ভাইয়া আপুদের পোস্টে একবার চোখ বুলালেই বুঝতে পারবেন।
ভাইয়া রা যা করবেন আপনি ও তাদের লগে থাকবেন।নিজের বিবেক বুদ্ধিরে গুল্লি মারবেন।এই ভাইয়া সেই ভাইয়া কি করলেন কেন করলেন তা দিয়া পুস্ট দিবেন।তাইলে ভাইয়ারা খোশ হইয়া আপনার গেলমান গিরিতে সন্তুষ্ট হইয়া আপনেরে পেয়ার মহব্বতের সাথে দেখব।আর আপনেও তাদের সাথে সাথে থাইকা থাইকা হিট হইয়া যাইবেন।
ছাগু হয়ে যেতে পারেন।মানে জামাতিগুলার মত প্রচার করবেন।তখন লোকে গদাম দিতে আসবে।আর আপ্নিও হিট হয়ে যাবেন।
এন্টিছাগু ট্যাগ নিতে পারেন।মানে ভাব দেখাইবেন আপনি ছাগুদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে জীবন দিতেও প্রস্তুত।কথায় কথায় খালি গালি দিবেন ছাগু ছাগু বলে।যাকে তাকে ছাগু বানিয়ে দেবেন।
ভাবছেন, আপনার পরিচিত অনেক ই ত ছাগু জামাতের কাজ করে! তাদের লগে আড্ডা দ্যান।ঘোরেন ফিরেন?
আরে ভাই রিয়েল লাইফ আর ব্লগ কি এক হইল?রিয়েল লাইফের অনেক ছাগুরাই এখানে এন্টিছাগু!!
কথায় কথায় যেন আপনার মুক্তিযুদ্ধের চেতনা বাইয়া বাইয়া পড়ে।
তারপরের ক্যারেক্টার হইল নাস্তিক আস্তিক।এই দুই ক্যটাগরির একটা হইয়া যান।নাস্তিক হইতে চাইলে কাইল ই মকসুদুল মমিন কিইনা আনবেন।ঐটা তে আজগুবী যা পান তা নিয়া পোস্ট দিবেন। টাইটেল দিবেন ফাটাইয়া।
আস্তিক যোদ্ধা হইতে চাইলে ওই সব পোস্ট যারা দেয় তাদের ওইখানে গিয়া কমেন্টাইবেন আয়াত দিয়া।মনে রাখবেন আপনারা একে অন্যের প্রতিযোগী না সহযোগী।একই জিনিস নিয়া দুজন তর্কাতর্কি করে হিট ব্লগার হইতে চান। এইটা মনে রাখবেন।
নিজে ও গরুর গোশতে কেন আল্লাহর নাম দেখা যায় তার ইসলাম সম্মত ব্যাখ্যা দিয়া পোস্টাইবেন। জাতি বিনুদন পাইব।আর আপনেও হিট।
ছাইয়া নিক খুলেন।লুতুপুতু টাইপের পোস্ট দ্যান।দেখবেন বল্গের সকল হিট আনহিট সবাই লাইন ধরে কমেন্ট করবে।
সংবিধিবদ্ধ সতর্কীকরনঃএই নিয়ম গুলো মানলে হিট ব্লগার হইবেন ঠিক আছে।কিন্তু আপনের অবস্থা হইবে এরকম ল্যাংটা!
শুধু সামনে হিট বোলগার তকমা লাগানো!
আর এগুলো যদি না ভাল্লাগে, তাইলে আর কি! দেখেন আর মজা নেন। হিট ব্লগার দের হিটাকাঙ্খা দেখার ও মজা আছে।ব্লগ মানেই বিনুদন। ওইগুলারে গালি টালি দিয়েন না আবার।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১১ রাত ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



