somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম ভালবাসা-২

২১ শে মার্চ, ২০১৬ রাত ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাদিয়ার প্রতি দুর্বল হয়ে পরেছিলাম ঠিকই, কিন্তু মনের কথাটা বলতে পারছিলাম না। অনেকবার চেষ্টা করেছিলাম বলার জন্য, কিন্তু বলতে গিয়েও বলতে পারি নি। মনের মধ্যে ভয় ছিল, যদি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়! বলতে গেলে অবশেষে হার মানলাম। হুমম...প্রপোজ করার চিন্তাটা বাদ দিলাম। ভাবলাম, বন্ধুত্বটাই থাকুক। এটা নষ্ট করার দরকার নেই।

সামনে আমদের ইয়ারচেঞ্জ পরীক্ষা। মানে, আমার, আবার সাদিয়ারও। তাই বলে আমাদের মধ্যে কথা থেমে থাকে নি। তখন কথা, আড্ডা, দুষ্টামি, ঝগড়া বেশি হত। আর সবই ছিল স্টাডি রিলেটেড। সেই সময় দিনে কথা হত কম করে হলেও ৭/৮ বার। যা আগে হয় নি। আর হলেও বা কি! তখন মাথা থেকে ভালবাসা নামক ভুত টা নেমে গেছে। মাথায় একটা চিন্তাই ঘুরত, কিভাবে পরীক্ষায় ভাল মার্কস আনা যায়। পড়াশুনা আর বন্ধুদের নিয়েই ব্যস্ত থাকতাম। আর দিন শেষে সাদিয়ার সাথে আড্ডা। মুটামুটি এভাবেই কেটে গেল, আমার ফার্স্ট ইয়ার।

পরীক্ষা শেষ। হাতে এখন লম্বা ছুটি। ঘুরাঘুরি আর আড্ডা। এর মধ্যে সাদিয়াকে খুব একটা সময় দিতে পারতাম না। তবুও, রাতে ঘুমানোর আগে ম্যাসেজে কিছুটা কথা হত। সময়টা কিভাবে যে শেষ হয়ে গেল বুঝতেও পারলাম না। আবার সেই বেস্ততা, পড়াশুনা ব্লা ব্লা ব্লা। বোরিং!!!

পড়াশুনাও শুরু হল, সেই সাথে শুরু হল সাদিয়ার সাথে কথা। সকালে ঘুম থেকে ওঠে কথা, দুপুরে খাওয়ার আগে কথা পরে কথা, বিকেলে কথা, সন্ধ্যা, রাত... বলতে গেলে সবসময় কথা আর কথা। হ্যাঁ, আমি আরও দুর্বল হয়ে পরলাম সাদিয়ার ওপর। বন্ধুদের সাথে শেয়ার করলাম কথাটা। ওরা তো হেসেই বাচে না। আমার মত ছেলে কিনা প্রেমে পরছে!! অবশ্য ওইটা এখনও মনে পরলে আমার নিজেরও হাসি আসে। যাই হোক, ওরা আমাকে নানা রকম টিপস দিতে লাগল। কিন্তু আফসোস, কারও কোন টিপসই আমার পছন্দ হল না। আর আমারও প্রেমটা আগে বাড়তেছে না। অনেকটা দেবদাস হয়ে থাকার মত অবস্থা।

ফেসবুকিং করছিলাম। হটাত নজরে পরল মীমের আইডি। সাদিয়ার বেস্ট ফ্রেন্ড। আর ওর সাথেও আমার ভাল সম্পর্ক হয়ে ওঠেছিল ততদিনে। মীমের সাথে সব কিছু শেয়ার করলাম। বাট, ওর কথা শুনে আমার জমানো ভালবাসা কর্পূরের মত ওরে গেল। ভাবলাম, আমাকে দিয়ে ভালবাসা হবে না। বলতে গেলে হাল ছেরেই দিলাম তখন। কারন আমার আগে আরও ৪৬ জন সাদিয়াকে প্রপোজ করেছে। তাহলে তো আমার কোন চান্সই নেই।

( চলবে... )
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×