এক বন্ধুকে ফোন দিতে গিয়ে রাইসাকে ফোন দেই। মানে রং নাম্বার। ফোন কেটে দিলাম। রাতের দিকে কি মনে করে যেন, আবার সেই রং নাম্বারে ফোন দিলাম। কিছু কথা তো হলই, সেই সাথে পরিচয়।
পরিচয় হওয়ার পর বেশ কিছুদিন ফোন দিলাম না। ফোন দিলাম না বলতে, সময়ের অভাবে ফোন দিতে পারি নি। ৩ দিন পর ফোন দিলাম। কথা বললাম। অনেক কথা বললাম।
ধীরে ধীরে আমদের মধ্যে কথা বাড়তে থাকে। সাধারনত, প্রেম হওয়ার আগে যা হয় আর কি!!! কিন্তু তখনও আমাদের কারও মনের মধ্যে প্রেম বলে কোন শব্দ ছিল না। শুধুমাত্র বন্ধু।
রাইসার সাথে পরিচয় হওয়ার ২মাস পর চলে গেলাম নেত্রকোনায়, বিশেষ এক কাজে। তখন ওখানে, সবই ঠিক ছিল। কিন্তু নেটওয়ার্কে ছিল দারুন আকারে সমস্যা। যার কারনে রাইসার সাথে ঠিক মতো কথা হয়তো না।
১৫ দিন পর ঢাকায় ফিরতেছিলাম। বাস থেকে যখন নামলাম, খেয়াল হল আমার প্যান্টের পকেটটা বেশ হালকা হালকা লাগছে। হাত দিয়ে দেখি মোবাইলটা নেই। বুঝতে বাকি রইল না কি হয়েছে। সবার নাম্বারটা হারিয়ে গেল। নতুন মোবাইল, নতুন সিম নিলাম। বলতে গেলে সবার সাথেই তখন যোগাযোগ বন্ধ।
৩ মাস পরের কথা.....
ডায়রির পাতা উল্টাচ্ছিলাম, হঠাৎ করে রাইসার নাম্বার চোখে পরল। সাথে সাথে ফোন দিলাম।
অপর প্রান্ত থেকে একটা মেয়ের কণ্ঠ শুনতে পেলাম, " আপনি যে নাম্বারে ফোন করেছেন, তা এই মুহূর্তে ব্যাবহ্রিত হচ্ছে না। "
ফোন কেটে দিলাম।
এরপর থেকে আর কোনদিন রাইসার নাম্বার খোলা পাইনি। এখনও ফোন দেই, কিন্তু বার বার সেই একি কথা। এখনও অপেক্ষা করি ওর ফোন পিক করার জন্য। হয়ত একদিন না একদিন ওকে খুঁজে পাবই।
জানি না এটাকে ভালবাসা বলে কিনা? তবে এতটুকু বলতে পারি, ওর জন্য আমার যে অপেক্ষা তা একবন্ধুর জন্য অন্য একবন্ধুর অপেক্ষা ।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



