কে যেন বলেছিল, স্বপ্ন সেটা নয়, "যেটা তুমি ঘুমিয়ে দেখ। স্বপ্ন সেটাই, যা তোমাকে ঘুমাতে দেয় না।" নামটা অনেকবার মনে করার চেষ্টা করেছিলাম, কিন্তু মনে আসে নি। আসবে কিভাবে কারন আমিও তো স্বপ্ন দেখি। যা আমাকে ঘুমাতে দেয় না, অন্যকিছু ভাবতেও দেয় না।
স্বপ্ন কখনো ছোট দেখা উচিত না। সবসময় স্বপ্ন দেখতে হয় বড় করে। আর আমার স্বপ্নটাও হয়ত বড়, অনেক বড়।
আমার স্বপ্ন দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে, দেশের ভবিষ্যৎ নিয়ে।
হ্যাঁ, দেশ, দেশের মানুষ নিয়ে ভাবার জন্য অনেক মানুষ আছে। আমার না ভাবলেও চলবে। কিন্তু আমার মতো একজন ছোটখাটো মানুষ যদি এত কিছু ভাবে, তবে ক্ষতি কোথায়। আর লাভ না হলেও ক্ষতি তো হবে না। চেষ্টা করতেও তো সমস্যা নেই। হয়তো কোন একটা লাভ হলেও হতে পারে।
আমি কম্পিউটারের ছাত্র। যার কারনে আমার চিন্তা ভাবনা, আমার লক্ষ্য সব কিছুই এই কম্পিউটার নিয়ে। প্রযুক্তি দিয়েই আমি আমার স্বপ্ন সত্যি করব। করতেই হবে।
..........................................................................................
এই কথাগুলো অবশ্য আমার না। ছিল কোন একজনের। ব্রেন টিউমারের কারনে আজ তার স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে।
কিন্তু স্বপ্নটা এখন আমারও। তার কথাগুলো এখন আমারও। পারব আমি, পারতেই হবেই আমাকে। কারন আজ আমিও স্বপ্ন দেখতে শিখেছি।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



