ছোট্ট চার বছরের ছেলেটির এখন মায়ের আঁচল ধরে ঘ্যান ঘ্যান করার কথা ছিল নাকের সিনকি মুছতে মুছতে।
আনন্দ ভাগ করার বিষাদ নয়। বা বলতে পারেন বিষাদ সহভাগ করতে আমার ভাল্লাগেনা।
বাবার স্মৃতি আমার অনেক। সবচে' বড় কথা সবগুলোই জ্বলজ্বলে। সেই বাবা তিন দিন ধরে আইসিইউতে। ফুসফুসে পানি জমেছে।
বাবার সাথেই আছে নিথর ছোট্ট একটা ফুটফুটে ছেলে, বেঁচে থাকাটা বোঝা যাচ্ছে শুধুমাত্র ওর অপুষ্ট ছোট্ট বুকটার মৃদু ওঠানামা থেকে।
এই পিচ্চিটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার সেলিব্রাল হেমোরেজ হয়েছে।
ও সিয়াম।
বাবা মার যত্ত ভালোবাসা সেই মায়া কাড়া বাচ্চাটার জন্যে সেই অনুপাতে কড়ি নেই তাদের।
চিটাগাংএ এস আলমে ছোট্ট চাকুরী করা বাবা শুনেছিল শ্রেষ্ঠ চিকিৎসা হয় এপোলোতে।
অগ্র পশ্চাদ বিবেচনা না করে এখানে ছুটে এসেছিল। আর কবেই বা কোন বাবা কোন মা সন্তানের বিপদে সে সব বিবেচনায় এনেছিল?
প্রতিদিন কিছু কিছু শোধ করে বাবা মার হাতে যখন আর কুটোটিও নেই তখন তাদের বকেয়া দাড়িঁয়েছে আড়াই লাখ।
আসুন না, আমি আমার বন্ধু আর অনুসরনকারীদের বলছি। বন্ধুদের বন্ধুদেরকে বলছি। যারা আমার এই স্ট্যাটাসগুলো পড়েন তাদের অনুরোধ করছি।
আপনাদের মধ্যে তো একজনও নেই যে একশোটি টাকা অন্তত বিকাশ করতে পারেন না।
আপনাদের নিশ্চয়ই মনে আছে সিডোরে, আইলায়, রানা প্লাজায় আপনারাই কি অসাধ্য সাধন করেছেন ।
রানা প্লাজারটা তো সেদিনের। আপনারা কি ওখানে ব্যাবহৃত দামী কংক্রিট কাটার, রড কাটার ও ব্রেকারের শত ভাগ সরবরাহ করেন নি?
আমার তখন কোন অনুসারী ছিলনা।
বন্ধু সংখ্যা ছিল ত্রিশ ভাগের একভাগ।
বাবাঃ মোহাম্মদ নুরুল হক।
ভোটার আই ডি নম্বরঃ১৫১৬১২৭২৬৬৪৫৮
অবস্থানঃ এপোলো হাসপাতালের আই সি ইউর অপেক্ষা কক্ষ।
বিকাশ নম্বরঃ 01727342510.
________________________________________________
বাচ্চাটির খোঁজ খবর নিতে চাইলেঃ
তোফায়েল আহমদ: 01916954978, 01711802824

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



