গতকাল রাতে একটি টেলিভিশন চ্যানেলে ঢাকার একটা পাশ্চাত্য সংগীত ও যন্ত্র সংগীতের একটি স্কুলের ইম্প্রেসিভ একটা অনুষ্ঠান হল।
এককোটি অস্কার পাওয়া, অত্যন্ত বিখ্যাত আমেরিকান মিউজিক্যাল ফেল্মের নামে নাম স্কুলটার।
স্কুলটিকে লন্ডন কলেজ অফ মিউজিক এদেশে তাদের একজাম সেনটার হিসেবে নির্বাচন করেছে।
আমি আর আমার বউ লেগে পড়লাম এদের সাকিন বের করতে। একটা বনানীর ঠিকানা তাদের দেয়া দুটি টেলিফোন নম্বর টুকে বেড়িয়ে পরলাম কাট ফাটা রোদের দুপুরে।
বনানীতে ঠিকানা খুঁজে বাড়ি বের করা গুলশান বা বারিধারা চেয়ে কঠিন। যাই হোক প্রচন্ড গরমে বাড়ি খুঁজে বের করা হল। দেখি ঐ ঠিকানায় একটা বহুতলা বিশিষ্ট ইমারত ঊঠছে। স্কুলের কোন চিহ্ন নেই।
চারিপাশে অনেক খোঁজাখুঁজির পর জানতে পারলাম যে কোনো এককালে সেখানে একটা স্কুল ছিল মিউজিকের।
কি আর করা। দুটো ফোনের প্রথমটাতে ফোন করলাম। জবাব আসল ঐ ফোনটা আর ব্যাবহার করা হয় না।
দ্বিতীয় ফোনটায় ফোন করা হ'ল তারপর। টেলিফোন বাজলো। আমরা আশান্বিত! একজন ফোন ধরলেন। জিজ্ঞেস করলাম অমুক স্কুল কিনা। বিরক্তের সাথে জবাব আসল না। আমি অত্যন্ত দুঃখিত হয়ে খুবই বিনয়ের সাথে জিজ্ঞেস করলাম যে সেটা অমুক নাম্বার কিনা। জবাব আসল রূঢ় স্বরে হ্যা। আমি তাও ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম আবার যে কদ্দিন থেকে ঐ ফোনটা তিনি ব্যাবহার করছেন। রূঢ় স্বরের উত্তরঃ দশ বছর।
রোদে পুরে পুরো কাবাব হয়ে বাড়িতে ফিরলাম, বিফল মনোরথে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




