somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বব ডিলানের নোবেল পুরষ্কার প্রাপ্তি, গীতি কবিতার জয়, সংগীতের বিজয়, মানবতা বোধের স্বীকৃতি!

১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গায়ক এবং গীতিকার বব ডিলান “ মহান আমেরিকার সংগীত ঐতিয্যে নতুন কাব্যিক দ্যোতন সৃষ্টি”র (“having created new poetic expressions within the great American song tradition”) জন্যে ২০১৬ সালের সাহিত্য নোবেল পুরষ্কার পেয়েছেন, আজ সকালে (১৩ই অক্টোবর, ২০১৬)।

তার এই পুরষ্কার প্রাপ্তি একটি বিষ্ময়।

তিনিই প্রথম গায়ক ও গীতিকার যিনি এ পুরষ্কার পান।

বব ডিলানের পুরষ্কার প্রাপ্তির একটি কারন বলে রোলিং স্টোনের প্রাক্তন বাস বাদক বিল ওয়েম্যান মত প্রকাশ করেন যে “ডিলানের কর্মকান্ড সর্বাত্মকভাবে প্রচলিত রীতি, নৈতিক নৈপুণ্য, জনপ্রিয় মননের চাহিদার বৈপরিত্যে অবস্থান নিয়েছে সব সময়” । বিল আরো বলেন “তাঁর গীতিকাব্য রচনা সুক্ষ এবং তীব্র, তাঁর উদ্বিগ্নতা এবং রচনার বিষয় সমুহ দৃশ্যমান ভাবেই কালজয়ী”।

ডিলান ১৯৪১ সালের ২৪ শে মে, ডালুথ, মিনিসোটায় জন্ম গ্রহণ করেন এবং বেড়ে ওঠেন হিবিং এ। তিনি কৈশর ও প্রথম যৌবনে বিভিন্ন ব্যান্ডের সাথে জড়িত ছিলেন। তিনি সে সময় আধুনিক কবি, বিট প্রজন্মের রচয়িতা ও লোক সংগীত বাদক উডি গথরির কর্মকান্ডে প্রভাবিত হয়েছিলেন।

তিনি ১৯৬১ তে নিউ ইয়র্কে আসেন এবং সাহিত্য ও সংস্কৃতির পিঠস্থান গ্রেনেচ ভিলেজের ক্লাব ও ক্যাফেতে গান গাওয়া শুরু করেন। পরের বছর তিনি রেকর্ড প্রযোজক জন হ্যামন্ড এর সাথে চুক্তিবদ্ধ হন, তাঁর প্রথম এলবাম “বব ডিলান” (১৯৬২) এর জন্যে।

তাঁর যে সব এলবামকে “জনপ্রিয় সংগীতে অসাধারন প্রভাব” বলে সুইডিশ আকাদেমি স্বীকৃতি দিয়েছে সেগুলো হ’ল “Bringing It All Back Home” and “Highway 61 Revisited” (1965), “Blonde On Blonde” (1966) and “Blood on the Tracks” (1975), “Oh Mercy” (1989), “Time Out Of Mind” (1997) and “Modern Times” (2006)”।

“ডিলান অনেকগুলো এলবামের রচয়িতা যেগুলোর বিষয়বস্তু ছিল মানুষের সামাজিক অবস্থা, ধর্ম, রাজনীতি এবং প্রেম। ...... একজন শিল্পী হিসেবে তিনি অসম্ভব বহুমুখ কর্মশক্তিস্মপন্ন” সুইডিশ আকাদেমি আরো বলেছে।


নোবেল প্রাইজ পৃথিবীর সবচে’ মর্যাদা সম্পন্ন পুরষ্কার। এর অর্থমূল্যও সবচে’ বেশী, ৯ লাখ ডলার। বাংলাদেশী মুদ্রায় যা ৭ কোটি ৩৮ লক্ষ টাকা।

সুত্রঃ ABC News. NBC, BBC, New York Times.
________________________________________________
ডিলান ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম

প্রখ্যাত সেতার বাদক পন্ডিত রবি শংকর এবং বিটলসের জর্জ হ্যারিসনের উদ্যোগে যুক্তরাষ্টের নিউ ইয়র্ক নগরীর ম্যাডিসন স্কয়ারে, পহেলা আগস্ট উন্নিশশো একাত্তরে, মুক্তিযুদ্ধরত বাংলাদেশের জন্যে তহবিল সংগ্রহ করতে “দ্য কনসার্ট ফর বাংলা দেশ”(তখন এইভাবেই বাংলাদেশ লেখা হ’ত) নামে দুটি কনসার্টের আয়োজন করা হয়।

জর্জ হ্যারিসন বব ডিলানকে এই কনসার্টে অংশ গ্রহণ করার জন্যে অনুরোধ করতে সাথে সাথেই রাজি হয়ে যান বব ডিলান।

এই কনসার্টে আরো যোগ দিয়েছিলেন বিটলসের রিংগো স্টার, এরিক ক্ল্যাপটন, বিলি প্রেসটন, লিওন রাসেল ও ব্যাড ফিংগার ব্যান্ড। এছাড়াও এই কনসার্ট দুটির শুরুতে পন্ডিত রবি শংকর ও ওস্তাদ আলী আকবর খান ভারতীয় দ্রুপদি যন্ত্র সংগিত পরিবেশন করেন।

কনসার্টটি অত্যন্ত সফল হয়। ৪০ হাজার মানুষ এতে অংশ নেয় এবং প্রায় দুই লাখ ডলার তহবিল সংগৃহিত হয় যা ইউনিসেফের তত্ত্বাবধানে বিতরন করা হয়।

এই কনসার্ট, এর লাইভ এলব্যাম এবং প্রামান্য চিত্র প্রদর্শ্ন থেকে আয় করা অর্থ যার পরিমান ছিল ১২ মিলিয়ন ডলার তা বাংলাদেশকে ত্রাণ হিসেবে ১৯৮৫ সাল পর্যন্ত দেয়া হয়।

বব ডিলানের আজকের অর্জিত বিশ্বের শ্রেষ্ঠ সম্মান ও গৌরবকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালবাসা জানাই । একজন বাংগালী হিসেবে তার এই অভুতপূর্ব সাফল্যে আমি আবেগে আপ্লুত।

দ্য কনসার্ট ফর বাংলা দেশে তার গাওয়া একটি গানঃ

https://www.youtube.com/watch?v=kIBxQ1SAXe0

মনে করিয়ে দেবার কৃতজ্ঞতাঃ Drnaimul Shammi

সুত্রঃ উইকিপিডিয়া।
_______________________________________________
বব ডিলানের সবচেয়ে জনপ্রিয় ১০ টি গানঃ
https://www.youtube.com/watch?v=BG8...

সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:১১
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×