somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি গান, আজকের সকাল… আর কিছু অভিব্যক্তিহীন অনুভূতি…

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



‘Donnie Darko’ মুভিটা দেখেছিলাম গত পরশুদিন। আমি আবার IMDB এর রেটিং না দেখে কোন ছবি দেখি না। ‘Donnie Darko’ এর রেটিং দেখলাম 8.1, তাই দেখতে বসেছিলাম। পুরো ছবিটা এতোটা আহামরি না, তবুও একটা টান রয়েছে। যাই হোক ছবির রিভউ লিখতে আমি বসিনি। আমি বসেছি ছবির Ending সংটা নিয়ে কিছু কথা বলতে।



গানটা নেওয়া হয়েছিল 'Tears for Fears' ব্যান্ডের 'Mad World' এ্যালবাম থেকে। 'Tears for Fears' এর 'Mad World' গানটি ১৯৮২ সালের 'UK Singles Chart' এর ৩ নম্বর পজিশনে পৌছেছিল। মজার বিষয় হচ্ছে এই গানটির লিরিক আমেরিকান সাইক্রিয়াটিস্ট 'Arthur Janov' এর 'The Primal Scream' বইয়ের কিছু থিউরির উপর নির্ভর করে লিখা হয়েছে। গানের "the dreams in which I'm dying are the best I've ever had" লিরিকটি দিয়ে বুঝানো হয়েছে, তীব্র কিছু অভিজ্ঞতা যেমন 'মৃত্যু' আমাদের টেনশনকে মুক্তি দিতে পারে, সহজ করে দিতে পারে অনেক সমাধানই।



গত দুই দিন ধরে আমার মাথায় গানটি বেজেই যাচ্ছিল। ছবিটার শেষে এই গানটার কারণেই আমার কাছে ছবিটা অসাধারণ লেগেছে, তা না হলে হয়তোবা মুভিটা ভালোই লাগতো না। হয়তো ফালতু মুভির কাতারে ফেলাতাম। মোট কথা গানটি জেঁকে ধরেছে একেবারে ভিতর থেকে। আজ সকালে ঘুম ভেঙ্গেছেও এই গানের স্বপ্ন দেখে। তাই ঘুম থেকে উঠার আগেই ঘুম ঘুম চোখে এই গানটা ডাউনলোড দিয়েই বিছানা থেকে উঠেছি। তারপর গোসল করার পর থেকে অফিসে আসার আগ পর্যন্ত টানা শুনে গিয়েছি গানটা। গানটা শোনার পর থেকে রাস্তায় যা যা দেখেছি তাই মিলানোর চেষ্টা করেছি... এবং পেরেছিও। যেমন যখন বাসা থেকে বের হয়ে রাস্তায় আসলাম, তখন এই হরতাল আর লং মার্চের দিনেও জনগনকে যখন দেখলাম কর্ম ব্যস্ততায় থেমে নেই তখন

"Bright and early for their daily races Going nowhere...Going nowhere..."

লাইনটা মাথায় হাতুরির মতো হালকা গতিতে আঘাত করছিল। হাতিরঝিল পেরিয়ে এফ.ডি.সি. পার হয়ে আমার রিকশা যখন কাওরান বাজারের মোড়ে যাচ্ছিল, তখন দেখলাম 'হেফাজতে ইসলাম' এর ডাকে সারা দেওয়া মানুষের একটা লম্বা মিছিল স্লোগান মুখর হয়ে রাস্তা পার হচ্ছে। 'নাস্তিকদের ফাসি চাই' ব্যানারে এগিয়ে যাচ্ছিল আমার রিকশার পাশ ঘেষে... সত্যি কথাই বলবো... লাইফে এই প্রথম আমার বুকের ভিতরে ছ্যাঁত করে উঠেছিল এক অজানা আতঙ্কায়। কিন্তু তখনও আমার কানে বেজে যাচ্ছিল 'Mad World' গানটি... ভিতর থেকে বোঝার চেষ্টা করছিলাম গানের প্রতিটি অর্থ। সবারই একটা দাবি রয়েছে... প্রতিটি মানুষের, প্রতিটি গোষ্ঠির, প্রতিটি জাতির... এবং সব দাবির পিছনেই সবার ভিন্ন ভিন্ন লজিক রয়েছে, যা কখনোই অগ্রাহ্য করা সম্ভব নয়... সবার আলাদা আলাদা চাওয়া যখন একই বিন্দুতে এসে পরে তখন হয়তোবা আমাদের ভিতরেই একটা সংশয় দেখা দেয়... একটা অজানা ভয়ের সংশয়। সবাই যখন নিজের দাবিতে অনড় থাকে অভিব্যাক্তিহীন ভাবে, তখন কাউকে না কাউকে এগিয়ে আসতে হয় 'সেক্রিফাইস' এর জন্য। স্বপ্ন হয়তো স্বপনোই থেকে যায় তার... তবুও করা লাগে 'সেক্রিফাইস'...

"Their tears are filling up their glasses
No expression
No expression
Hide my head I wanna drown my sorrow
No tomorrow
No tomorrow
And I find it kind of funny
I find it kind of sad
The dreams in which I'm dying are the best I've ever had
I find it hard to tell you
I find it hard to take
When people run in circles it's a very very
Mad world
Mad world
Mad world
Mad world"

যদিও গানটাকে শোক সঙ্গিত হিসেবে মুভিটাতে প্রাধান্য দেওয়া হয়েছে তবুও আমার কাছে এই গানটার একটা আলাদা অর্থ তৌরি হচ্ছে মনের অজান্তেই...

ডাউনলোড লিঙ্কঃ Click This Link

ওয়ার্ডপ্রেসে দেখতেঃ Click This Link

সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×