পন্ডিত শিয়াল সাহেব! মৌচাকে ঢিল ছুঁড়ে মৌমাছিদের প্রতিহত করার চাইতে মুরগী সাপ্লাই দেয়া খুব সহজ।
০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নিরবে মধু সংগ্রহকারী মৌমাছিদের মৌচাকে ঢিল ছুঁড়ে বনের ধুর্ত শিয়াল পন্ডিত ঘোষণা করলেন মৌমাছিদের বিরুদ্ধে হরতাল ডেকে তাদের প্রতিহত করবেন। শিয়াল পন্ডিতের সাথে বনের রাজার ভালই খাতির। এদিকে শিয়ালদের দ্বারা আক্রান্ত হয়ে অস্তিত্ব রক্ষায় প্রাণপণ ছুঁটে আসা মৌমাছিদের ক্ষুদ্রাতিক্ষুদ্র একটি অংশের একটুখানি চোখ রাঙ্গানি দেখেই প্রতিহত করতে আসা শিয়াল পন্ডিত পড়িমরি করে লেজ গুটিয়ে পালিয়ে বাঁচলেন।
তারপর সুবিধা বুঝে গর্ত থেকে মাথা বের করে শিয়াল পন্ডিতের সেকি নাকি কান্না- "তাঁরা আঁমায় টাঁর্গেট কোঁরেই আঁক্রমণ কোঁরেছিলোঁ। আঁর এঁকটু হোঁলে আঁমাকে মেঁরেই ফেঁলতো। বোঁনের রাঁজা কেঁন তাঁদের এই পঁথে ঢুঁকতে দিলেঁন। তাঁরা এই পঁথ দিয়ে না গিঁয়ে অঁন্যপথ দিয়েই তোঁ যেঁতে পাঁরতেন। এ্যা....এ্যা....."
বনের অন্য প্রাণীরা দূর থেকে তা দেখে মুচকি হাসে আর টিপ্পনি কাটে- "বাবা শিয়াল তোমাকে যে কে মৌচাকে ঢিল ছুঁড়তে বললো আর কেইবা প্রতিহত করতে বললো। প্রতিহতই যখন করতে গেলে তখন আবার প্রতিপক্ষ মৌমাছিদের অন্যপথ দিয়ে যাবার বায়না ধরো কেন্? মুরোদ থাকলে মুখোমুখি দাঁড়াও। নয়তো দালালি আর ধান্ধাবাজি বাদ দিয়ে ভাল কাজ করো। কাউকে প্রতিহত করা লাগবেনা, মৌমাছি সহ সকল প্রাণীই তোমার বন্ধু হয়ে যাবে।"
মোরাল অব দ্য স্টোরি: পন্ডিত শিয়াল সাহেব! মৌচাকে ঢিল ছুঁড়ে মৌমাছিদের প্রতিহত করার চাইতে মুরগী সাপ্লাই দেয়া খুব সহজ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুন
শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন