somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃজেগে ওঠো অতিন্দ্রিলা জোছনা ঝরানো পূর্ণিমায়!

১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অতিন্দ্রিলা শুনতে পাচ্ছ কি?..... শকুনের ক্রদ্দ্ধ চিৎকার ছাপিয়ে রাতের বুক চিরে জোছনার মিহিন সমীরণে সুপ্ত নীলকন্ঠী পাখীর সু্রে নৈঃশব্দের গান? কেন তুমি এমন পাথর হচ্ছো অতিন্দ্রিলা! গলে পড়ো প্রেয়সী বরফের মত করে ধীরে ধীরে নৈঃশব্দের গাঁ বেয়ে কোলাহল নগরীর ঘাট বাঁধানো পাড়ে কষ্ট মেঘের কোল থেকে হঠাৎ হয়ে এক পশলা বৃষ্টি! আর এভাবে জমাট বেধোনা সম্রাজ্ঞী! বয়ে যেতে দাও তোমার চিবুক বেয়ে গড়িয়ে পড়া চিকন রক্তের রেখাকে আমার হৃদপিন্ড ছেদ করে! ......আমাকেও কর রক্তাক্ত, তোমার মত করে! দু ফোটা জল দাও মায়াবতী! বড় রুক্ষ আজ এই দু চোখের তারা! অকম্পিত অক্ষিকোটরের সীমাহীন শুন্যতা তুমি চলে যাবার পরে! আমার দু চোখের সাগর আবার ফিরেও দাও প্রিয়তমা! আমি অঝোরে কেঁদে বলতে চাই কতটুকু নিঃস্ব করেছো তুমি!

জানো অতিন্দ্রিলা..... তুমি যেই প্রিন্সের জন্য হৃদয়ের সবটুকু অকলুষ প্রেম ঢেলে নিঃস্ব হতে চাইতে সে তোমার জন্য শুন্য হতে চাই নি এতটুকু! ভোগের লোভনীয় খাদ্য করে তোমাকে তুলে নিয়েছিল তার প্রাইভেটকারের বদ্ধ নির্মম কারাগারে! তুমিও তো বড় জেদী প্রিয়তমা! মুক্ত বিহঙ্গ হবার স্বপ্নে এতই বিভোর যে পিশাচের লোভাতুর জিহ্বার অগ্রভাগে কামনার চুম্বন না এঁকে ছড়িয়ে দিয়েছো প্রত্যাখ্যানের বিষ! ভয়ংকর মৃত্যুকে আলিঙ্গন করেছ ভালোবাসার কামাতুর আলিঙ্গনকে অবজ্ঞায় ঘৃণায় পায়ে ঠেলে! কেঁড়ে নিয়ে এসেছো তুমি ভালোবাসাকে হিংস্র ধর্ষণের ছোবল থেকে! তারপর উচ্চমার্গে গেয়েছো অকপট শুভ্রতার জয়গান!

কিন্তু প্রিয়তমা, বৃহৎ ভুলটি তুমি আগেই কষেছ একদম স্বেচ্ছায়! সীমাহীন নিস্পাপ আবেগকে তুমি ঢেলে দিয়েছো কুৎসিত বীভৎস হৃদয়হীনের পাত্রে! তোমার ভালোবাসার রাজপুত্রই তোমাকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছে! করেছে শোভনীয়তার জঘন্যতম নির্মম উপহাস! আমার মত কোন মফিজ কিংবা আবুল করেনি! করেছে হ্যান্ডসাম বোখাটে সোসাইটির অতি মার্জিত দানব!

তোমাকে ভালোবাসতাম বলে তোমাদের সে কি টিপ্পনী, হাসি!...... ''কুজো মাস্টার, অতিন্দ্রিলার প্রেমে পড়েছে!''..... হাসতে হাসতে তোমরা গড়িয়ে পড়তে এঁকে অন্যের কাঁধে! আমি দেখেও না দেখার ভান করে ফরেনসিকের অনাবৃত মোলাটের শক্ত বইটির দিকে চেয়ে থাকতাম! হাজার হোক আমি টিচার, তুমি ছাত্রী! প্রতিশোধের অনাদ্যন্ত সুযোগের কাছে আমি নৈতিকতাকে হেরে যেতে দেই নি! কেমন করেই বা দিতাম বল! তোমার প্রিন্সের মত তো রাজপ্রাসাদে দুধের চামচ মুখে নিয়ে জন্মাই নি। মাটির সানকিতে বাসি পান্তায় একটু একটু করে গড়া এ দেহের প্রতিটা লোহিত রক্ত কণিকা! তাই তো ভালোবাসার সওদা করতে চেক বইয়ের পাতায় সাইন করিনি তোমার ভালোবাসার প্রিন্সের মত! তোমার মৃত্যুকে বেঁচে দেই নি মাংসাশী ভয়ানক মানব রুপী নরপশুগুলোর কাছে!

জানো অতিন্দ্রিলা তোমার প্রিন্স তোমার মৃত্যু কিনতে এসেছিল লক্ষ লক্ষ টাকার বিনিময়ে! তোমার শবের পোষ্টমরটেম রিপোর্টের রায় চেয়ে ছিল ,''রোডট্রাফিক এক্সিডেন্ট!'' আমি জানি অতিন্দ্রিলা তাহলে তুমি তোমার হাহাকারগুলো নিয়ে চিরতরে ঐ নিষ্ঠুর চারচক্র যানের বদ্ধ কারাগারেই বন্দি হয়ে যেতে! বলো তাই কি হয় ? আমি কি করে তোমাকে বন্দি হতে দেব ঐ ভালোবাসাহীন মৃত্যু খোয়ারে?

জগত তোমার দেহের ক্ষত জগত দেখেছে, কিন্তু তোমার ভালোবেসে প্রতারিত হওয়ার ক্ষত জগত দেখেনি! আমি সেই ক্ষতগুলোকে অনাবৃত করে জগতকে দেখিয়ে দেব কত কষ্ট বুকে নিয়ে শক্ত কংক্রিটের উপর কপালের কাটা শিরা দিয়ে চুইয়ে চুইয়ে গড়িয়ে পড়া রক্তের অববাহিকায় বাঁচার আকুতি নিয়ে পাথরের কাছে শেষ করুণাটুকু ভিক্ষা চেয়ে অবশেষে তুমি হাল ছেড়ে দিয়েছ! আমি তোমার বুকের মাঝে আটকে পড়া কষ্টগুলোকে মুক্ত করে ফেলে দেব সমাজের ডাস্টবিনে! ঐ কন্ঠনালী ছিড়ে ফেলে দেব যে পাপাসক্ত হয়ে বলবে,''মেয়েটিও পাপী ছিল! নয়ত কেন সে ছেলেটির যানে উঠেছিল!''
তোমার জন্য আমি সবই পারব অতিন্দ্রিলা! শুধু পারব না তোমার শবের অনাবৃত দেহে অনাদৃতের ছুরি চালিয়ে তোমার সুন্দর অবয়বে আরো কিছু ক্ষত এঁকে দিতে! এমনিই তুমি জর্জরিত অতিন্দ্রিলা!

অতিন্দ্রিলা জানো, জীবনের সব পুঁথিগত বিদ্যাকে আজ ব্যর্থ মনে হয়! ওরা যে তোমায় জাগিয়ে তুলতে পারে নি এই গভীর ঘুমের অন্ধকুপের অন্ত্যষ্টি থেকে! তুমি কেবল গভীরেই গেলে! আরো আরো গভীরে! তারপর হঠাৎ নাঁড়ির সব স্পন্দন থামিয়ে দিয়ে দপ করে নিভে গেলে নিশি প্রদীপের মত! কেন এত অভিমান প্রিয়তমা! তুমি আবার জেগে ওঠো বহুকালের ঘুমিয়ে পড়া নক্ষত্রের মত করে! আবারো না হয় উপহাসের আঘাতে আহত করে দিবে আমার অন্তর আত্মা! তবুও তুমি জেগে ওঠো ! জেগে ওঠো এই রূপালী আলোর জোছনা ঝোরানো পূনি্মায়! জেগে ওঠো দীপ্তিময় আকাশে বাঁকানো চাঁদের মত করে! তবু তুমি জেগে ওঠো!
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪২
৩৮টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×