somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই অপচয়,মনস্তাপ আর বিড়ম্বনার জন্য দায়ী কে?X(

০১ লা নভেম্বর, ২০১১ বিকাল ৫:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা আয়ের খাত হল প্রবাসীদের পাঠানো রেমিটেন্স।আর রেমিটেন্স বাংলাদেশের দারিদ্র দূরীকরন,শিক্ষার প্রসার এবং জীবন মান উন্নয়নে অগ্রনী ভুমিকা পালন করে।প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমান বছরে ১০বিলিয়ন ডলারের মত । এর শতকরা ৬৪% আসে মধ্যপ্রাচ্য থেকে।এই মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ রেমিটেন্সের যোগানদাতা সৌদি আরব । সেখানে প্রায় ২৫ লক্ষ বাংলাদেশী কর্মরত রয়েছেন ।আমার আজকের বিষয় সেটা নয়।
বাংলাদেশ স্বাধীন হবার পর এ যাবৎ যত পররাস্ট্রমন্ত্রী হয়েছেন তার মধ্যে সবচাইতে অযোগ্য পররাস্ট্রমন্ত্রী হল বর্তমানের স্মার্ট(?) মন্ত্রীসভার পররাস্ট্রমন্ত্রী দিপু মুনি ।মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সৌদি আরবে আসেন তখন সে বলে ছিল বাদশাহ্‌ আব্দুল্লাহ্‌ হাসিনাকে বোন বলেছেন । সব সমস্যার সমাধান হবে।যার এই জ্ঞানটুকু নেই যে এখানে কাউকে বোন বলার কোন বিশেষ মহাত্য নেই । আর তার কথার অসারতা এখন প্রমানীত । সৌদি আরবে এটা একটা কমন সম্ভোধন । পুরুষকে আঁখি(ভাই) এবং মহিলাকে উখুত(বোন)।
আর আমাদের প্রবাসী কল্যান মন্ত্রী মাশাল্লাহ্‌ । আফ্রিকা থেকে শুরু করে চাঁদের দেশেও মানুষ পাঠানোর ব্যবস্থা হচ্ছে বলে গল্প করছেন । তবে সেটা কবে নাগাদ আল্লাহ্‌ মালুম।
আমি যেই বিষয়টা বলার জন্য এই পোস্টের অবতারনা তা হচ্ছে, আমরা সবাই জানি বাংলাদেশ সরকার আন্তর্জাতিক নিয়ম অনুসারে সকল প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট(M.R.P.)দিচ্ছে। মেশিন রিডেবল পাসপোর্টে প্রফেশান উল্লেখ নেই । সৌদি আরবের ২৫ লক্ষ বাংলাদেশীর মধ্যে প্রতি বছর নূন্যতম ৫০ হাজার প্রবাসী কোরবানীর ঈদে দেশে যান।এই ৫০হাজারের মধ্যে প্রায় ২০হাজার লোক মেশিন রিডেবল পাসপোর্টধারী।সমস্যা হচ্ছে এই মেশিন রিডেবল পাসপোর্টধারীরা এবার দেশে যেতে পারছেন না।কারন সৌদি কর্তৃপক্ষের অভিযোগ বাংলাদেশ সরকার মেশিন রিডেবল পাসপোর্টের ব্যাপারে তাদের কিছুই জানায়নি।যার জন্য তারা মেশিন রিডেবল পাসপোর্টধারীদের এক্সিট-রি এন্ট্রি ভিসা দিচ্ছে না ।সৌদি আরব অনেক বড় দেশ ।রাজধানী রিয়াদ এবং জেদ্দা কনসূলেট অফিস ছাড়া প্রবাসীরা আর কোন জায়গা থেকে সেবা পাওয়ার সুযোগ নেই । দুতাবাসে আসলে বলছে সমাধান হবে,মিটিং হবে কিন্তু আসলে সবই মিথ্যা আশ্বাস।আজ দুইদিন থেকে বলছে ঈদের পর ঝামেলা মিটে যাবে । দুতাবাসে আসলে যাতায়াত,থাকা-খাওয়া এবং বেতন কর্তন(কাজ না করলে বেতন কাটা হবে) হিসাব করলে প্রতিজনের গড়ে ৩৫০ রিয়াল খরচ আছে । তারপর যারা টিকেট কিনেছিলেন তারা ফেরত দিতে গিয়ে ২৫০ থেকে ৩০০ রিয়াল কম পাচ্ছেন ।অর্থাৎ গড়ে ২৭৫ রিয়াল প্রতি জনে লোকসান দিচ্ছেন । এখন এই হিসাবে হিসাব করলে বাংলাদেশের লোকসান ২৫কোটি২৫লক্ষ টাকা ।
(20,000 x S.R. 625 x 20.2 = TK.25,25,00000)
রাজনৌতিক কারনে সমস্যা থাকতেই পারে।কিন্তু সরকার যদি মিডিয়ার মাধ্যমে প্রবাসীদের জানিয়ে দিত যে,মেশিন রিডেবল পাসপোর্টধারীরা টেকনিক্যাল কারনে আপাতত ছুটতে যেতে পারবেনা তাহলে হাতে লেখা পাসপোর্ট এক বছরের জন্য রিনিউ করে দেশে যেতে পারত।টাকাটার চেয়ে মানুষের মনোবেদনা যে কি পরিমান তা আমি দেখেছি পাশের রুমের এক লোকের মধ্যে। অল্প বেতনে কাজ করেন বলে ২/৩ বছর পর পর দেশে যান ।গত ১২ বছর দেশে ঈদ করেননি(আমি নিজে গত ১৮ বছরে দুইবার ঈদ দেশে করেছি)। সন্তানরা আবদার করেছে দেশে গিয়ে ঈদ করতে । সে কান্না বিজড়িত কন্ঠে কাল রাতে বলছিল, আমি আমার সন্তানদের কথা দিয়েছিলাম।রাখতে পারলাম না।এই লোকটা মাঝে মাঝে ২/১টা সিগারেট খেত।এখন রাতে ঘুম থেকে উঠে যখনই করিডোরে যাই দেখি বসে বসে সিগারেট খাচ্ছে।তাকে সান্তনা দেবার ভাষা পাইনা।এমন হাজারো প্রবাসী হয়তো এভাবেই মনস্তাপ করছেন। /:)


(এই ব্লগে অনেক সাংবাদিক ভাই-বোনেরা আছেন।কেউ যদি এই হতভাগা প্রবাসীদের সমস্যাটা তদন্ত সাপেক্ষে মিডিয়ায় তুলে ধরতেন তাহলে কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ সবাইকে। ভাল থাকবেন সবাই।আগাম ঈদের শুভেচ্ছা।)
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১১ রাত ১২:২৮
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র | ডঃ এম এ আলী

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:০৩

গানের লিংক - Click This Link
(গানটিতে মাইকেল জ্যাকসনের 'বিট ইট' গানের একটি পিস ব্যবহার করা হয়েছে। আশা করি, সবার ভালো লাগবে।)



অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের অগ্নিকন্যা শিরিন, সোহানার খেলার সাথী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৭:৫৪



তুমি এসেছিলে আমাদের বাসায়
আমি ছিলাম ঘুমিয়ে রোজায় ।
শিরিন - সোহানার নতুন সাথী খেলার ,
ছিলো না সে কোন মেয়ে মহাজনার।

তোমার আসল নাম কি শিরিন? জানি... ...বাকিটুকু পড়ুন

বেদুইন: আরবের বালুর বুকে লেখা ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৮


বালুর ঢেউ যেখানে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে
সেখানে জন্ম নেয় মানুষ
যাদের ঘর ছিল দিগন্ত
আর ছাদ ছিল নক্ষত্রভরা রাত।

তারা বেদুইন
মরুর সন্তান, বাতাসের সাথী
তৃষ্ণার মাঝেও যাদের হৃদয়
অতিথির জন্য ঝরাতো মধুর হাসি।

খেজুরগাছের... ...বাকিটুকু পড়ুন

CONTROL YOUR TONGUE...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৪


১. অনেকদিন আগে আওয়ামী লীগের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, “ঘুষকে ঘুষ বলা যাবে না, বলতে হবে স্পিড মানি”। গতকাল বিএনপি’র সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন,... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮২

লিখেছেন রাজীব নুর, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩১



আলহামদুলিল্লাহ প্রথম রোজা ডান!
সন্ধ্যায় এলোমেলো খাবার খাওয়ার কারণে ইফতারের পর শরীরটা আমার খারাপ লেগেছে। আই ফিল ব্যাড। শরবতে এত চিনি দিয়েছে যে, মনে হয়েছে রসোগোল্লার সিরা। এলোমেলো... ...বাকিটুকু পড়ুন

×