somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিম খাওয়া ছেড়ে দিয়েছিলাম।আহা কি মজা এখন বেশী করে ডিম খাব।

১৫ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডিম খাওয়া ছেড়ে দিয়েছিলাম।আহা কি মজা এখন বেশী করে ডিম খাব।কারন কোনো কোনো গবেষণার আলোকে এক সময় মুরগির ডিমকে হৃদযন্ত্রের জন্য ক্ষতিকর ভাবা হতো। কিন্তু আজকাল এই ডিমকে স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার হিসেবে দেখা হচ্ছে। বার্তা ২৪।

ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি নতুন গবেষণায় দেখা গেছে, মুরগির ডিম হৃদযন্ত্রের জন্য ভালো তো বটেই, একইসঙ্গে তা ওজন কমানোর জন্যেও সহায়ক। এই গবেষকরা বলছেন, ত্রিশ বছর আগের ডিম ও আজকালকার ডিমের গুণগত মান আর এক নেই। ত্রিশ বছর ধরে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে মুরগির ডিম কোলেস্টেরলের জন্য ক্ষতিকর নয়।

আমেরিকার ক্লিনিক্যাল নিউট্রিশন ম্যাগাজিনে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে যারা মুরগির ডিম খান তাদের রক্তচাপ স্বাভাবিক পর্যায়ে রয়েছে। গত বছর আলবার্টা বিশ্ববিদ্যালয়ের একজন বিজ্ঞানী আবিষ্কার করেছেন যে ডিমের হলুদ অংশের গুরুত্বপূর্ণ ডিএমাইনো অ্যাসিডে ব্যাপক পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে। দুটি কাঁচা ডিমের হলুদ অংশের অ্যান্টি অক্সিডেন্টের পরিমাণ একটি আপেলের অ্যান্টি অক্সিডেন্টের সমান। অবশ্য ডিম পোজ করা হলে বা সিদ্ধ করা হলে এর অ্যান্টি অক্সিডেন্ট অর্ধেক মাত্রায় কমে যায়।

আজকালকার মুরগির ডিমে ভিটামিন ডি’র পরিমাণ অতীতের চেয়ে শতকরা ৭০ ভাগ বেশি। ডিমের কুসুম বা হলুদ অংশে রয়েছে ১৩টি গুরুত্বপূর্ণ উপাদান। এক গবেষণায় দেখা গেছে যেসব মোটা মহিলা সকালে দুই বেলা ডিম দিয়ে নাস্তা করেছেন তারা মিষ্টি রুটিভোজী মোটা মহিলাদের তুলনায় দৈনিক কম ক্যালরি পেয়েছেন।

গবেষকরা বলছেন প্রতিদিন যত ইচ্ছা ডিম খান তাতে কোনো অসুবিধা নেই। অবশ্য যারা বংশগতভাবে উচ্চ মাত্রার কোলেস্টেরলের অধিকারি তাদের জন্য এ কথা প্রযোজ্য নয়।

অতীতে গবেষণায় বলা হয়েছিল যে ডিমের কুসুম খাওয়ার ফলে ক্যারোটিড বেড়ে যায়। কিন্তু এখন একদল গবেষক বলছেন, ৪০ বছর বয়সের পর এমনিতেই মানুষের শরীরে ক্যারোটিডের পরিমাণ বেড়ে যায়। তা ছাড়া শরীরচর্চা ও খাদ্যাভ্যাসের ব্যাপারটিকে অতীতের গবেষণায় বিবেচনায় আনা হয়নি।

এ ছাড়াও ত্রিশ বছর আগের ডিমের তুলনায় আজকালকার মুরগির ডিমে চর্বির পরিমাণ শতকরা ২০ ভাগ কম। এ যুগের ডিমে ক্যালরির পরিমাণ শতকরা ১৩ ভাগ কম এবং কোলেস্টেরলও দশ শতাংশ কম। ডিমের প্রোটিনের ক্ষুধা নিবৃত্তির ক্ষমতা বেশি থাকে বলেই যেসব মোটা মহিলা সকালের নাস্তায় দুইবার মুরগির ডিম খান তারা অন্য মোটা মহিলাদের তুলনায় কম ক্যালোরি ভোগ করেন বলে গবেষকরা জানিয়েছেন।

সুত্রঃ - Click This Link
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

×