ঐ ফকির কি তোর বাপ লাগে ?

(রি-পোস্ট)
১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সুপ্রিয় ব্লগারগন, আপনাদের একটা নির্মম সত্যি ঘটনা বলি ।১৯৮৭ সালে আমার দাদু মারা গেলেন । উনি একটা কোরাণ শরীফের গিলাফের ভেতরে টাকা রাখতেন(আমরা কেহই তা আগে জানতাম না)।দাদুর এই কোরাণ শরীফ টা আমার ভাগে পড়ল । সেটা খুলে আমি কিছু টাকা পেলাম । কচি মনে দাদীর বিয়োগ ব্যথায় এমনি কস্ট পাচ্ছিলাম । ভাবলাম টাকাটা দিয়ে কি করা যায় । অনেক ভেবে ঠিক করলাম দাদীর নামে ফকির-মিসকিনদের দান করে দেব । আমাদের জেলা সদরে একটা ব্রিজ আছে যার নাম ফকিরের পুল । অনেক ফকির আছে যারা সারা বছর এখানে ভিক্ষা করে ।আমি সেখানে গিয়ে যারা সক্ষম তাদের দুজন মিলে এক টাকা এবং যারা অক্ষম তাদের পুরো এক টাকা দিচ্ছিলাম ।এমন সময় এক ফকির(যার ভাগে ৫০পয়সা পড়েছে) বলল, ঐ ফকির তোর বাপ লাগে যে, তারে এক টাকা আর আমারে ৫০পয়সা দিলি ? আমি থ হয়ে গেলাম । ঘটনাটা একজন পথচারী দেখে বললেন, বাবা এদের না দিয়ে সিনেমা দেখলেও টাকাটার সৎকার হবে । সেই দিন থেকে প্রফেশনাল ভিখারীকে ভিক্ষা দিইনা । নিজের আশে-পাশে অনেক আছে যারা লজ্জায় কারো কাছে হাত পাতেন না কিন্তু অভাবী । তাদের যেচে গিয়ে টাকা দিই । বলি সুযোগ পেলে শোধ করে দিও । না পারলে দাবী নেই ।
ধন্যবাদ সবাইকে ।
ভাল থাকবেন ।
বিঃদঃ-সব ভিক্ষুক যে এমন নয় সেটা আমি বুঝি।
(পরিমার্জিত রি-পোস্ট)
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন