somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টির বৃষ্টিতে

১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরপর তিনটা বাস চলে গেছে। আমি এখনো ঠাঁই দাঁড়িয়ে। লাল হিজাব পরা মেয়েটি এখনো আসেনি।

গোধূলির আলোতে আমার তেল চিটচিটে বদনখানি চিকচিক করছে। তবে গরম টা অসহ্য।

কেন জানি এখনো নামটাই জানা হয়নি। হয়তো একটু একটু করে যে অনুভূতি জমছে তা ভেঙে যাওয়ার ভয়ে। ভয় পাওয়া যে খারাপ জিনিশ।

পাঁচটা আটচল্লিশ। এখনো আসেনি মেয়েটা। কেন দেড়ি করছে আসলে আচ্ছা করে বকে দিবো। পুচকি মেয়েটা জানেনা যে আমি প্রত্যেকদিন অপেক্ষা করি।

শেষতক এসেছে। তবে আজকে হিজাব করেনি। নীল রঙের একটা জামা পড়ে এসেছে। সাথে রঙিন চশমা। অনেকটা আমার তেল চিটচিটে মুখের মতন।

তবে একটু কথা বলা যেতে পারে আজকে। কোঁকড়ানো চুলের উড়াউড়ি দেখে মনে হচ্ছে মেজাজ ভালো। চান্স সিক্সটি বাই ফরটি।

: জ্বী হ্যালো। শুনতে পাচ্ছেন?

_ আমি বধির না। বলুন...

: জ্বী আপনার নামটা বলা যাবে। বললে একটু খুশী হতাম আর কি।

_ আমি বধির মানুষ দের খুশী করতে পছন্দ করিনা।

: এইটা কেমন কথা ছিলো?

_ নাম কি আপনার?

: শুভ। আপনি চাইলে তুমি করেই বলতে পারেন।

_ আচ্ছা বুঝেছি। কি করা হয়?

: আপনার জন্য দাঁড়িয়ে থাকি।

_ তা তো দেখতেই পাচ্ছি। বলি আর কিছু করা হয়না?

: জ্বী হয়তো। সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আর কিছু না।

_ আর কিছু শুনতে চাইনি আমি। অফিস শেষ করে এভাবে দাঁড়িয়ে থাকাটা কি ভালো দেখায়?

: জ্বী না। তবে মনের কাছে যে সব হাড় মানতে বাধ্য।

_ আপনার ফিলোসফি আপাতত রাখুন। আমার দেরী হয়ে যাচ্ছে। আপনি যেন কি জানতে চাচ্ছিলেন?

: জেনে গেছি।

_ কিভাবে?

: আপনার গলায় ঝুলানো আইডি কার্ড দেখে।

_ যাক কিছুটা বুদ্ধি আছে অন্তত। অতটা হাধারাম না তাহলে।

: জ্বী কিছুটা আছে।

_ কাল থেকে আর পাঁচটায় অপেক্ষা করতে হবেনা। ছয়টায় আসলেই হবে।

: জ্বী আচ্ছা।

_ আচ্ছা আমি যাই কেমন।


সে চলে যাচ্ছে আর আমি ভিজে গেছি। কিছুটা বৃষ্টির বৃষ্টিতে...

সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৪
৩টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×