somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আটকৃত তিন নাস্তিক ব্লগারের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত!

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্পর্কে অত্যন্ত আপত্তিকর ভাষায় বিভিন্ন ব্লগ ও ওয়েবসাইটে কটূক্তি করার অভিযোগে তিন জন ব্লগারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

আটককৃতরা হলো, সুব্রত শুভ, মশিউর রহমান বিপ্লব ও রাসেল পারভেজ।

মঙ্গলবার ভোররাতে রাজধানীর পলাশী, ইন্দিরা রোড ও মনিপুরিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর (পশ্চিম) গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান।

আটক করার পাশাপাশি তাদের ল্যাপটপ ও ডেস্কটপ জব্দ করা হয়েছে। জব্দকৃত ল্যাপটপ ও ডেস্কটপে ঢুকে মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে বিভিন্ন ব্লগ ও ওয়েবসাইটে কটূক্তি ও কুরুচিপূর্ণ লেখার প্রমাণ পাওয়া গেছে।

তাছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা তাদের লেখা সম্পর্কে সত্যতা স্বীকার করেছেন বলেও জানা যায়।

দুপুর ১২টায় ডিবির মিডিয়া সেন্টারে আটককৃতদের বিষয়ে বিস্তারিত জানানো হয়। গ্রেফতারকৃত লেখক মশিউর রহমান বিপ্লব ফেসবুকে আল্লামা ‘শয়তান’, সামহোয়ারইন ব্লগে ‘শয়তান’, নাগরিক ব্লগে শয়তান এবং আমার ব্লগে ‘নেমেসিস’ ছদ্মনামে লিখতেন। রাসেল পারভেজ আমার ব্লগে ‘রাসেল পারভেজ’, সামহোয়ারইন ব্লগে ‘রাসেল’ এবং ‘অপবাক’ ছদ্মনামে লিখতেন। সুব্রত শুভ সামহোয়ারইন ব্লগে ‘সাদা মুখোশ’, আমার ব্লগে ‘সুব্রত শুভ’, নাগরিক ব্লগে ‘আজাদ’, ইস্টেশন ব্লগে ‘লাল কসাই’ ছদ্মনামে লিখতেন বলে প্রমাণ পেয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।

অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘‘প্রকৃতিবাদে বিশ্বাসী এ সকল নাস্তিক লেখকরা ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে তাদের লেখালেখি ও ব্যক্তিগত মতামতের মাধ্যমে ইসলামসহ বিভিন্ন ধর্ম প্রবর্তকদের বিতর্কিতভাবে উপস্থাপনার মাধ্যমে ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে আসছেন।’’

আজ বিকেল ৪টায় তাদেরকে ঢাকা সিএমএম কোর্টে আনা হয়। এ সময় ম্যাজিম্ট্রেটের সামনে নাস্তিক ব্লগার পক্ষের উকিল দাবি করে, “কোন মুসলমানের পক্ষে আল্লাহ পাক এবং উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সম্পর্কে এ কুরুচিপূর্ণ লেখা সম্ভব নয়। এটা তাদের নামে বানোয়াট।” কিন্তু ম্যাজিস্ট্রেট তাদের কথা অগ্রাহ্য করে এবং ডিবি পুলিশের কাছে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×