somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটু দুষ্টামি

০১ লা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সকাল বেলা ভার্সিটি গিয়েছিলাম আমাদের অ্যাডমিশিন অফিস থেকে একটা তথ্য নিতে।আমার ভার্সিটি ধানমন্ডি ৫/এ তে আর বাসা কমলাপুর।কমলাপুর থেকে ধানমন্ডি পর্যন্ত আমাকে সবসময় বাসে যাতায়াত করতে হয়,যা অনেকটা কষ্টের।যাই হোক,ভার্সিটিতে কাজ শেষ করে আমি আর আমার দুইজন ফ্রেন্ড একটু রাইফেলস স্কয়ারে গেলাম নতুন জামা কাপড়ের কালেকশন আছে কিনা দেখার জন্য।রাইফেলসে পোঁছে আমি একটা কোক কিনলাম,কিনে আমরা তিনজন রাইফেলসের নিচে সিঁড়িতে বসেই কোকটা খেলাম।এমন সময় দেখি একটা ছেলে আর মেয়ে বাইকে করে আসল,ছেলেটা বাইক টা পার্কিং প্লটে পার্ক করে এসে মেয়েটির পাশে এসে দাঁড়ালো।সাথে সাথে ই মেয়েটি ছেলেটি কে কি যেন বলতে শুরু করল।আর ছেলেটি চুপ করে গম্ভীর মুখে দাড়িঁয়ে রইল।এরপর ওরা রাইফেলস স্কয়ারের ভিতরে ঢুকে গেল।আমরা কোক খাওয়া শেষ করে ভিতরে ঢুকলাম।

যথারীতি নিচের দোকান গুলো ঘুরে আমরা দোতলায় গেলাম অন্য দোকান গুলো দেখতে।দোতলায় হ্যালভেশিয়াটা পার হয়ে বাম দিকে মোড় নিতে দেখি ওই চড়ুই পাখির জোড়া বসে আছে।আর মেয়েটা খুব রেগে ছেলে টাকে আচ্ছা মত ঝাড়ছে।ছেলেটা চুপ করে পাশে বসে আছে।আমরা ওদের সামনে দিয়ে ক্রস করে যেতেই ছেলেটার চোখ প্রথম বারের মত আমাদের উপর পড়ল।দোতলা ঘুরে এবার আমরা তিনতলায় গেলাম।ওখানে কিছুক্ষণ ঘুরে দোতলায় আসলাম আবার আমরা।এসে দেখি চড়ুই পাখি দুটো চুপ করে আছে।এবার ওদের দুজনকে দেখে আমার হাসি ই পেয়ে গেল।কারণ ওদেরকে দেখে আমার ‘কমেডি নাইটস উইথ কাপিল’ এর একটা জোকস মনে পড়ে গেল।জোকসটা ছিল এমন কোন ছেলে মেয়েকে একসাথে দেখে কিভাবে কেউ বুঝবে তারা ফ্রেন্ডস/ভাই বোন/বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড/হাজবেন্ড ওয়াইফ কিনা।কাপিলের মতে যদি দেখা যায় ছেলে মেয়ে দুটো অনেক হাসাহাসি করছে এর অর্থ তারা ফ্রেন্ডস/ভাই বোন।যদি দেখা যায় ছেলেটি চুপ করে আছে আর মেয়েটি এক নাগাল বকে ই যাচ্ছে তাহলে তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড!আর যদি দুইজনই চুপ করে গাল ফুলিয়ে বিপরীত দিকে তাকিয়ে থাকে তাহলে তারা হাজবেন্ড ওয়াইফ!ওদেরকে দেখে জোকস টা মনে পড়তেই আমার খুব হাসি পেল।আর আমি ওদের সামনে হাসিটা চেপে ও যেতে পারলাম না।আমাকে হাসতে দেখে আমার ফ্রেন্ডসরা না বুঝেই আমার সাথে হাসা শুরু করল।আমাদের কে হাসতে দেখে ছেলেটা ও একটু হেসে উঠল।আমি এক কথা ভেবে হাসলাম,আমার ফ্রেন্ডসরা আমার দেখাদেখি হাসল, আর ছেলেটা কি বুঝে হাসল কি জানি।ওর গার্লফ্রেন্ড এবার রেগে গেল।সাথে সাথে ই রিএক্ট।এবার জোরেই বলে উঠল কি ব্যাপার তুমি ওদেরকে দেখে হাসছ কেন?তুমি ওদের চিনো? আমরা ৩ জন ওখানে আর না দাঁড়িয়ে হাসতে হাসতে দোতালা থেকে নিচে নেমে গেলাম।পরে কি হল ওই চড়ুই পাখিদের আর জানা নেই।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১০:২৬
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

জেফরি আর্চারের A Prisoner of Birth....

লিখেছেন জুল ভার্ন, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০০




জেফরি আর্চারের A Prisoner of Birth....

জেফরি আর্চারের A Prisoner of Birth মূলত এমন এক উপন্যাস, যেখানে বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, শ্রেণিবৈষম্য, বিচারব্যবস্থা, প্রতিশোধ এবং বুদ্ধিমত্তার লড়াই একসূত্রে গাঁথা হয়েছে। উপন্যাসটির... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

×