টেলিটক ও বাংলাদেশ । দুটোর মধ্যে অসাধারন মিল । দুটোই সেল্ফ সার্ভিস । কাস্টমার কেয়ার আছে । কিন্তু কাস্টমার ম্যানেজার নিজের কেয়ার নিয়েই ব্যস্ত । দেশে সরকার , প্রশাসন , মন্ত্রী আছে কিন্তু জনগনের প্রতি কোন দায়বদ্ধতা নেই । লঞ্চ ডুবি তে কত মানুষ মারা গেল । মন্ত্রী এর দায়ভার নিলেন না । কোন কোন আবাল আবার প্রশ্ন করে , মন্ত্রী কি লঞ্চ চালাচ্ছিলেন ? তাহলে কি কাজের জন্য উনি নৌ মন্ত্রী হয়েছেন বলতে পারেন ? কেবল নৌকা মার্কায় ভোট চাওয়ার জন্য ? পরপর দুটি ঘটনায় ৪ জন খুন হলেন । স্বরাষ্ট্র মন্ত্রী বললেন সিরিয়াস কিছু না । আরেকদিন খবরে পড়লাম এক বাবা বলছেন লাশের দরকার নাই কোথায় পুতে রাখা হয়েছে তা তিনি জানতে চান যেন কবর জিয়ারত করতে পারেন । কত মা,বাবা,ভাই,বোন,স্ত্রী,পুত্র তাদের কাছের মানুষের কবর খুজে পাচ্ছে না । সেখানে আমাদের ডিমান্ড তো অনেক বেশি । আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারন্টি চাই । এখন এই দেশে যখন শুনি , জন্ম আমার ধন্য হল মাগো বা সার্থক জন্ম মাগো জন্মেছি এই দেশে এ ধরনের গান কবিতা । তখন মনে হয় এই লোকের মনে হয় মাথার তার ছিড়ে গেছে । নিজেকে একবার ঐ পরিবারের একজন মনে করুন যার বাবা রাষ্ট্রিয় অব্যবস্থাপনার কারনে মারা গেছে । যার একমাত্র উপার্জনক্ষম ছেলে গুম হয়ে গেছে । জানে না ঐ স্ত্রী তার স্বামী আসবে কিনা , সে অপেক্ষা করছে নাকি সবই মরিচিকা ।
আলোচিত ব্লগ
ডিস্কভারি অব ইন্ডিয়া

১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা... ...বাকিটুকু পড়ুন
আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন
সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?
সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে

এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ভূমিকা
মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন
আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন
আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।