"দেখা হবে কবিতায়"
০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভোরের স্নিগ্ধ বাতাসে কড়া এক কাপ কফি হাতে
সেদিনের পত্রিকা নিয়ে বসবে ব্যালকনিতে,
খুন-ধর্ষন আর রাজনৈতিক সংবাদ শেষে
চলমান সংকট আর বিনোদনের পৃষ্ঠা উল্টে
সাহিত্য পাতার পর্ব-গল্প আর প্রবন্ধের ভীড়ে
চোখ আটকে যাবে বেনামী এক কবিতায়।
পড়তে পড়তে তোমার অন্তরাত্মা কেঁপে উঠবে
বুকের ভেতর শুরু হবে তুমুল ডামাডোল
কেবলই মনে হবে 'এ যে আমাদের কাব্য'!
সেদিন হঠাৎ তোমার রক্তচাপ বেড়ে যেতে পারে
চশমার কাঁচে খানিক বাষ্পও জমতে পারে,
তুমি হারিয়ে যাবে বহু পুরনো স্মৃতির আমাজনে
তুমি ডুবে যাবে স্বপ্নের অতল আটলান্টিকে
তুমি ভাসবে কল্পনার শাদা মেঘে
তুমি উড়বে শত শব্দ প্রজাপতির ডানায়
কবিতা তোমায় জড়িয়ে নেবে শীতের উষ্ণ চাদরের মত!
অাঁতিপাঁতি খুঁজেও পাবেনা কবির কোন নাম
কিংবা থাকবে ছদ্মনামে
কিন্তু নিশ্চিত জানবে
সে তোমার মৌন বৈ নয় আর কেউ!
দেখা হবে কবিতায় বন্ধু, ততদিন বিদায়।।
১৫.০৯.২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত ছবি: গুগল। [link|http://sangbad24.net/wp-content/uploads/2017/03/newspapers-40]
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন