somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাস্তা ঘাটের কতিপয় ভদ্রলোকেরা.....

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এমিল আর মাহদি, কলেজ ছাত্র, রাস্তা পার হবার জন্য অপেক্ষা করছে। খানিক বাদে যখন তারা রাস্তা পার হবার জন্য উদ্যত হল তখনি সিগন্যাল দিলো ছেড়ে। কি করা! কোন মতে প্রাণ বাঁচিয়ে এদিক ওদিক করে রাস্তা পার হওয়া। উফ!!! জোর বাঁচা বাঁচা গেলো!

রমজান আলী, মুদি দোকানদার, সুপ্রভাত লোকাল সার্ভিসে উঠেছেন। নামবেন বাঁশ তলা (নতুন বাজার সংলগ্ন) কিন্তু রাস্তায় যানবাহনের জটলার জন্য গাড়ির ড্রাইভার একটু সামনে এগিয়ে গাড়ি থামালেন। এই যা!!!!!!! রমজান সাহেবের যে হাজার টাকার লোকসান হয়ে গেলো!!!!!! এখন উপায়!!!!!! মনের জ্বালা মেটালেন ড্রাইভারের মা বোনকে.................... বাস ড্রাইভারও কম যাননি। রমজান আলীর গালে, নাকে, চড় থাপ্পড়ের বর্ষণ করলেন। বাস যাত্রীরাও বলল, ‘ঠিকই তো আছে। ব্যাটা, ফাও ফাও মা বন নিয়ে গালাগাল করবে ক্যান? আরও তো ওনারই দোষ।‘

রামপুরা থেকে ফাল্গুনে উঠলো ফাহাদ, ভার্সিটি স্টুডেন্ট, বাস জ্যামে থেমে ছিল, তো বাসের হেল্পারের হাত পা ধরে বাসে উঠলো, বলল, ‘মামা, এমন করো ক্যান? ভাড়া দিমু তো?’ বেচারা হেল্পার কিছু উপড়ির লোভে উঠিয়ে নিলো ফাহাদকে। কিন্তু বিপত্তিটা বাধল ভাড়া চাইতে গেলে। তখন, আমাদের এই ছাত্র ফাহাদের মনেই নেই যে তিনি টিকেট কেটে বাসে চড়েন নি। উল্টা হুঙ্কার, ‘ওই ব্যাটা, মানুষ চিনস!!!!!!!! থাপ্রায়া কান ছিরা দিমু!!!!!’ খানিক বাদে তার মতো আরেকজন টিকেট বাসে উঠলে আবার হুঙ্কার, ‘ওই ব্যাটা, লোকাল পাইসস???? ট্যাকা দিয়া সিটিং গাড়িতে উঠলাম। হালারা এইডারেও লোকাল বানাইসে!!’

প্রথম ঘটনাটা আমি আর আমার এক বন্ধুর সাথে হয় যখন আমরা কলেজ এ পরি। আর দ্বিতীয় এবং তৃতীয় ঘটনা যুগল নিজ চোখে প্রত্যক্ষ করা। আসলে চলতি পথের অতি সাধারণ দুটি ঘটনা এগুলো। বাঁচা মরার সংগ্রামে নেমে আমরা যেন অনেক কিছুই ভুলে যাই। ভুলে যাই ফুট ওভারব্রিজ ব্যবহার না করলে কি হতে পারে, রাস্তার মাঝে বাস থেকে নামলে কি হতে পারে, দৌড়ে বাসে উঠতে গেলে কি বিপদ হতে পারে, ভুলে যাই আরও অনেক কিছু। এই যখন আমাদের অবস্থা, তো রাস্তা ঘাটে আমরা মরবো নাকি ইউরোপ, আমেরিকার লোকেরা মরবে!!!!!!!!! ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার, উল্টা পাল্টা কথা বলা, বাসের ভাড়া না দিয়ে কেটে পরা (শুধু তাই নয়, উল্টা গলা বাজি, ওই ব্যাটা কয় বার ভাড়া লইবি????) এগুলো কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। হর হামেশাই এমন ঘটনা ঘটছে রাস্তা ঘাটে, চলতি পথে।

আমাদের উচিত আরও সচেতন হওয়া, দায়িত্বশীলতার সাথে যাতায়াত করা, নতুবা এমন ঘটনা বাড়বে বই কমবে না।

আর ছাত্রদের প্রতি আবেদন, আমরা যারা ভার্সিটিতে পড়ছি, আমাদের কাছে জাতি অনেক কিছু আশা করে। শুধু লেখাপড়া করেই যদি ভালো মানুষ হওয়া যেত তাহলে তো হতোই। শুধু ছাত্র নয় বাসে উঠে ভাড়া না দেয়া আর উল্টা ফাঁপর অনেকেই নিয়ে থাকেন। কিন্তু ছাত্রদেরকে বলছি, আগে কেউ ম্যাট্রিক পাশ করলে দশ গ্রামের লোক দেখতে আসতো, আর এখন এম.এ, বি.এ পাশ ছেলে মেয়েদের কেউ দাম দেয় না কেন, জানেন? অনেকে হয়তো বলবেন, এখন তো অনেক বেশি পাশ করে। আসল কারণ হল, আগে একটা ছাত্রের আচরণ মুগ্ধ করতো তার চারপাশের মানুষের মন, আর এখন......... থাক না বললেও সবাই বুঝে গেছেন আশা করি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×