পৃথিবীর যে প্রান্তে যান, যেখানে থাকুন- জানবেন আপনার দেশ বাংলাদেশ।
জন্ম, নিঃশ্বাস, বিশ্বাস কেবলই বাংলাদেশ।
এই দেশটির মতো এভাবে
ধুলোয়, কাদায়, রাজপথে, বৃষ্টিতে, রোদে, দখিনা বাতাসে, ক্ষুধায়, আহারে
কেউ আপনাকে গ্রহণ করবে না।
একে ভালোবাসুন।
ভূমিকা রাখুন এর সমৃদ্ধি, স্থায়িত্ব ও স্বাধীনতায়।
যেখানে থাকুন, যে দল করুন
এদেশ ও এদেশের মানুষকে ভালোবাসুন।
কেবল ভালোবাসুন।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





