somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হেহ, মহান গুগল এইবার তার নিজের আসল রুপ দেখানো শুরু করলো। খুব হিসাব কইরা B-)

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন মেজাজ ভালোই ছিলো। নিজের সাইট গুলো বেশ দাঁড়িয়ে গেছে, নিত্যনতুন সুবিধা আমিও যোগ করি। প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে আপডেটেড রাখতে হয় নিজের কালেকশন। কিন্তু গুগল এটা কি করলো এবার ?

খবর দেখলাম বিডিনিউজ২৪ এ। শিরোনাম “গুগল সার্চে গানের কথা”

মানে বুঝেন নি ? দাড়ান, পুরো আর্টিকেল টাই তুলে দিচ্ছি,
“সার্চ ইঞ্জিনের মাধ্যমে পুরো গানের কথা দেখানো শুরু করেছে ওয়েব জায়ান্ট গুগল। গুগল সার্চ ইঞ্জিনের নতুন এই ফিচারের ব্যবহার সহজ আর দ্রুত গতির হলেও এখন পরীক্ষামূলক পর্যায়ে আছে এটি।

সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, গুগল-এর এই উদ্যোগে গানের কথা বা লিরিক্স খুঁজে পাওয়া অনেকটাই সহজ হয়ে যাবে সংগীত প্রেমীদের জন্য।

গানের লিরিক্সের প্রচলিত সাইটগুলো ধীর গতির, আর বিজ্ঞাপনে দৌরাত্বের কারণে সাইটগুলো প্রায়শই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় ব্যবহারকারীর জন্য। এই প্রতিবন্ধকতা এড়িয়ে গানের কথা খুঁজে বের করা গুগলের এই নতুন ফিচার সহজ করে দেবে বলে মন্তব্য করেছে সিএনএন।

সিএনএনের ওই প্রতিবেদন অনুযায়ী, গুগল নতুন ফিচারটি পরীক্ষামূলকভাবে ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে চালু করেছে। প্রাথমিকভাবে গুগল সার্চের এই সেবা কিছু জনপ্রিয় গানের জন্যই সীমাবদ্ধ রেখেছে কর্তৃপক্ষ। নতুন ফিচারে গানের কথার সঙ্গে থাকবে গুগল প্লের লিংক যেখান থেকে গ্রাহক সহজে গানটি ডাউনলোড করতে পারবেন।

গুগলের এই নতুন ফিচার গানের লিরিক্সভিত্তিক ওয়েবসাইটগুলোর উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছে সিএনএন। এই বিষয়ে আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া জানায়নি সাইটগুলো। “""""

বিশ্বাস না হলে খবরের লিঙ্ক টা দিয়ে দিলামঃ Click This Link

ঘটনা নিয়ে অবশ্য তারা কেউ মাথা না ঘামালেও আমাকে ঘামাতে হচ্ছে। যারা গান শুনেন,তারা প্রায় ই ঢু মারেন বিভিন্ন লিরিক্সের ওয়েবসাইটে । মজার ব্যাপার এরকম পপুলার কিছু সাইট বিশ্বের মোস্ট ভিজিটেড ওয়েবসাইট গুলোর মধ্য পড়ে।

আমরা আগে কি করতাম, কোন লিরিক্স দরকার হলে গুগলে সার্চ করতাম। ঐ সাইট গুলোর ঠিকানা পাইতাম, ঢুকতাম। এভাবেই টিকে ছিলো ব্যাপক পরিসরে গড়ে উঠা সাইট গুলো। যেহেতু ভিজিটর ছিলো বহু, তাই সাইট গুলোতে নিয়মিত আপডেট পাওয়া যেত। আর লিরিক্সের কথা কি বলবো, কি যে নেই তাই বলা মুসকিল। কিন্তু গুগল এখন কি করলো ?
তাহলে আর পাবলিকের ওই সব সাইটগুলোতে যাবার দরকার ই নাই। মার খাবে সাইট গুলো। অনেক গুলো বড় বড় ওয়েবসাইট কদিনের ব্যাবধানে জিরো ভ্যালু তে পরিনত হবে। চিন্তা করেন ঐ ওয়েবসাইট গুলোতে যারা কাজ করতেন তাদের কথা।

গুগল ও পরিনত হচ্ছে একটা সর্বগ্রাসী ওয়েবসাইটে। এর আগেও কিছু লিখে সার্চ করলে সার্চ হোম পেইজে গুগল তাদের প্রডাক্ট ইউটিউব এর ভিডিও এর প্রাধান্য দেয়। এমন কি হাই ভিজিটেড নন প্রফিট ওয়েবসাইট উইকিপিডিয়াও রেহায় পায়নি, কোন বিখ্যাত লোকের নাম লিখে সার্চ করেন, গুগল ইউকিপিডিয়ার আর্টিকেলের একাংশ হোম পেইজের ডান পাশেই দেখানো শুরু করে।
মানুষ মরলে আমাদের কি ? আমাদের দেশেও লিরিক্স নিয়ে কাজ করে এমন বহু ওয়েবসাইট আছে। বাংলা লিরিক্স , লিরিক্স ৭১ এর মত সাইট গুলো মানুষের ভালোবাসা নিয়ে চলে, কোনদিন ই আমাকে বিজ্ঞাপন এর মত ব্যাপার নিয়ে বিরক্ত হতে হয়নি। এগুলো হয়তো খুব জলদি হয়তো মার খেয়ে যাবে, কারন জানেন তো, গুগল সুধু ইংরেজী নিয়ে কাজ করে না।

ফেইসবুকের সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে গুগল হয়তো নিজেদের মিউজিক ডাউনলোড সেকসন ও বানিয়ে ফেলবে, যেখানে আর্টিস্ট মার খেলে খাক, তাদের ভিজিটর থাকা নিয়ে কথাই মেনে চলবে টেক জায়ান্ট(নাকি টেক এভিল) গুগল। গুগলের মুল নীতি ছিলো Dont Be Evil. এই মুলনীতির কারনেই একেবারে শুরুতে মাইক্রোসফট এর ব্যাবসায়ী আগ্রাসনে পড়তে হয় নি গুগল কে। বাট এখন মনে হয় বদলে বলতে হবে

সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:৩৭
১৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

আজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?

লিখেছেন নাহল তরকারি, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:২৪

আজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?

হয়তো আজ টেলিফোনও অ্যান্ড্রয়েড ফোনের মতো স্মার্ট হতো!



একসময় মানুষের দূর-দূরান্তে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল টেলিফোন। মোবাইল ফোনের মতোই টেলিফোন দিয়ে কথা... ...বাকিটুকু পড়ুন

×