somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ড. অভিজিৎ হত্যাকান্ড ও কিছুকথা

০৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ড. অভিজিৎ রায়কে অবশেষে খুনই করা হলো। একেবারে বলে কয়ে খুন। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ফারাবী সাইফুর রহমান নামের একটি একাউন্টে ০৯ ফেব্রুয়ারি একটি স্টেটাসে লিখা হয়,'অভিজিৎ রায় আমিরিকা থাকে। তাই তাকে এখন হত্যা করা সম্ভব না। তবে সে যখন দেশে আসবে তখন তাকে হত্যা করা হবে।' ঠিক তাই করা হলো। গত ২৬ ফেব্রুয়ারি বাংলাএকাডেমীর অমর একুশে বই মেলা থেকে ফেরার পথে রাত ৯.৩০মিনিটের সময় দূর্বৃত্তরা অতর্কিতে পেছন থেকে লেখক অভিজিৎ রায়কে চাপাতি দিয়ে আঘাত করে, তাকে ক্ষত বিক্ষত করে নৃশংসভাবে হত্যা করে । এতে তার স্ত্রীও গুরুতর আহত হন এবং সৌভাগ্যক্রমে তিনি বেচে যান । এরই মধ্যে " আনসার বাংলা সেভেন" নামে একটি জঙ্গি সংগঠন এই হত্যার দায় দায়িত্ব স্বীকার করে টুইটার একাউন্ট থেকে টুইট করে ।
অভিজিৎ হত্যা কান্ড বিচ্ছিন্ন কোন ঘটনা নয় । এর আগেও ধর্মান্ধ প্রতিক্রিয়াশীল এই গোষ্টিটি একই কায়দায় বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদের উপর হামলে পড়েছিল, তাকে চাপাতির আঘাতে ক্ষত বিক্ষত করেছিল । তিনি সাময়িকভাবে সুস্থ্ হয়ে উঠলেও পরবর্তিতে মারা যান । ধারনা করা হয় এই আঘাত তার মৃত্যুকে ত্বরান্বিত করেছিল । গতবছরের ১৫ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিউল ইসলামকে হত্যা করা হয় । ২০১৩ সালের ১৪ জানুয়ারি ব্লগার আসিফ মহিউদ্দিনকে কুপিয়ে মারাত্মক জখম করে দূর্বৃত্তরা । পরবর্তিতে ব্লগার রাজিব হায়দারকে কুপিয়ে হত্যা করা হয় । এ সমস্থ হত্যাকান্ডে জঙ্গিসংগঠন জড়িত থাকার প্রমান পাওয়া গেছে । তারা প্রতিনিয়ত দেশের মুক্তমনা, প্রগতিশীল, অসাম্প্রদায়িক বুদ্ধিজীবীদের হত্যার হুমকি দিয়ে যাচ্ছে এবং হত্যা করে চলেছে ।
১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনী এদেশকে মেধাশূন্য করার মানসে যেমনিভাবে এদেশের বুদ্ধিজীবী সূর্যসন্তানদের বেছে বেছে হত্যা করেছিল, স্বাধীন বাংলাদেশে আজ একই কায়দায় ধর্মনিরপেক্ষ চিন্তা চেতনার প্রতিভূ মুক্তিযুদ্ধের স্বপক্ষের বুদ্ধিজীবীদের হত্যা করা হচ্ছে । পাকিস্তানের প্রেতাত্মা ধর্মান্ধ প্রতিক্রিয়াশীল মৌলবাদী জঙ্গি গোষ্টিকে এই মুহুর্তে সমূলে উৎপাটন করতে না পারলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ত্ব সবকিছুই বিপন্ন হবে ।
তাই এব্যাপারে এদেশের সকল মুক্তিকামী জনসাধারণকে সজাগ ও সোচ্চার হতে হবে ।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×