জার্মানির লিইপজিগ স্টেট অব সাক্সনে,পুরাতন এই বিশ্ববিদ্যালয়টি অবস্থিত।এটি পৃথিবীর অনেক পুরোনো বিশ্ববিদ্যালয়গুলোর একটি এবং জার্মানির পুরোনো বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটি দ্বিতীয়।প্রথমটি হলো হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়, যেটি ১৩৮৬সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্ববিদ্যালয়টি সাক্সনির ইলেক্টার ফ্রেডেরিক ওয়ান এবং তার ভাই উইলিয়াম দ্বিতীয় মারগ্রাভ অব মেইশেন ১৪০৯সালের ২রা ডিসেম্বর প্রতিষ্ঠিত করেছিল।শুরুর দিকে মাএ চারটি অনুষদ দ্বারা বিশ্ববিদ্যালয়টি গঠিত হয়েছিল,বর্তমানে রয়েছে চৌদ্দটি অনুষদ।প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়টি কোনো রকম বাধা ছাড়াই ৬০০ বছর ধরে শিক্ষা ও গবেষণা কাজে নিযুক্ত রয়েছে।
লিইপজিগ বিশ্ববিদ্যালয়ে অনেক উল্লেখযোগ্য ব্যক্তি তৈরি হয়েছে,তাদের মধ্যে রয়েছে-
১)সিএফডব্লিও ওয়ালথার-লুথেরান চার্চের প্রথম প্রেসিডেন্ট (মিসৌরি নীতি এবং একজন প্রভাবশালী ধর্মতত্ত্ববিদ)
২)জোহান উলফগ্যাং ভন গ্যোথে-জার্মান কবি এবং বহুবিদ্যাজ্ঞ
৩)মিশেল ব্যাচেলেট-চিলির প্রথম মহিলা প্রেসিডেন্ট
৪)এ্যাঙ্গেলা মরকেল-জার্মানির বর্তমান চ্যান্সেলর
৫)ফেলিক্স ব্লোছ-সুইস পদার্থবিদ,পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার
৬)গুস্তাভ হার্টজ-জার্মান পদার্থবিদ,পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার
৭)ভের্নার হাইজেনবের্গ-পদার্থবিজ্ঞানী,পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার
৮)উইলহেম অস্তওয়াল্ড-জার্মান রসায়নবিদ,রসায়নে নোবেল পুরস্কার
৯)পল এরলিচ-জার্মান ডাক্তার,মেডিসিনে নোবেল পুরস্কার
১০)থিওডোর মম্মেসেন-জার্মান ইতিহাসবিদ, সাহিত্যে নোবেল পুরস্কার
১১)সান-ইতিরো-জাপানি পদার্থবিজ্ঞানী, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার
১২)নাথান সোওঁডারব্লোম-সুইডিশ গির্জার যাজক,শান্তিতে নোবেল পুরস্কার
১৩)জুলিয়াস এডগার লিলিয়েনফিল্ড-ইহুদি অস্ট্র-হাঙ্গেরীয় পদার্থবিজ্ঞানী, ট্রানজিস্টার এর উদ্ভাবক
১৪)ফ্রেডরিক নিয়েতযেসছে-জার্মান দার্শনিক
১৫)রিচার্ড ওয়াগনার- জার্মান সুরকার
এরকম আরো বিশাল লিস্ট আছে,যা আসলে বলে শেষ করা যাবেনা।আপনরা চাইলে উইকিতে গিয়ে ঘুরে আসতে পারেন।ওয়েব-http://en.wikipedia.org/wiki/Leipzig_University
আর বিশ্ববিদ্যালয়ের সাইটটি যদি দেখতে চান,তাহলে যেতে হবে এখানে-http://www.zv.uni-leipzig.de/en/
সামুতে এটা আমার প্রথম পোস্ট,জানিনা আপনাদের কেমন লাগবে?তবে ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।যদি আপনাদের ভালো লাগে,তাহলে পরবর্তীতে এ নিয়ে আরো বিস্তারিত লিখব।সবাইকে অনেক ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



