সংবিধিবদ্ধ সতর্কীকরণ:এটা কোন গল্প না।
শুরুতেই মজার কথাটা বলে দিচ্ছি। আমি ‘ভালবাসার গল্প’ পেজ এর একজন এডমিন, কিন্তু আমি নিজে কখনো গল্প লিখিনি। শুধু গল্প না, ছড়া, কবিতা, উপন্যাস কিছুই লিখিনি। তবুও কিভাবে এই পেজ খুলে ফেললাম সেটাই আশ্চর্যের ব্যাপার। যদিও পেজ খুলার পিছনে একটা কারণ ছিল, কিন্তু সেই দুঃখের কাহিনী বলে পাঠকের মন ভারাক্রান্ত করতে চাচ্ছিনা। এমনিতেই আমার এই অখাদ্য পড়ে অধিকাংশ পাঠক ইট পাটকেল ছুঁড়ে মারবে। তাই বিসমিল্লাহ বলে হেলমেট পড়ে লিখতে বসলাম।
পেজটা খুলার প্রথমদিকে মানুষকে বলে কয়ে লাইক করানোর একটা বদভ্যাস হয়েছিল। একবার এক বন্ধু আইডিয়া দেয়- “দোস্ত এভাবে হবেনা। ভার্সিটির টয়লেটে পেজ এর কথা লিখে দে, তারপর দেখ কি হারে লাইক বাড়ে।”
আমি লিখিনি, আমার হয়ে বন্ধুটাই টয়লেট এ পার্মানেন্ট মার্কার দিয়ে পেজ এর লিঙ্কসহ একটা ছড়া লিখে দেয়-
Love মানে ছলনা
You মোরে ভুলনা
This is my কামনা
Happy হব দুজনা
কিছুদিনের মধ্যেই দেখি লিখার আশেপাশে সুন্দর(!) কিছু কমেন্ট। সবচেয়ে ভদ্র কমেন্ট টা ছিল – ভালবাসার গল্পের খেতা পুরি... বাকিগুলার কথা নাইবা বললাম। :-S
আরেকদিনের ঘটনা। লাইব্রেরীতে বসে Statistics ম্যাডামের assignment করছিলাম আর পাশে বসা বন্ধুর সাথে গল্পও করছিলাম। কথাপ্রসঙ্গে বন্ধু বলে উঠলো,
- কিরে দোস্ত। তোরে রাতদিন ফেসবুক এ দেখি। এই ফেস নিয়া ফেসবুক এ মুখ দেখাস কেমনে!
- (একটু গরম হয়ে) কি যে কস! আমারে রাতদিন FB তে কই দেখলি।
- মিথ্যা বলিস না। তোরে সবসময় মেয়েদের স্ট্যাটাস এ কমেন্ট, লাইক মারতে দেখি। ( এটা সত্যি কথা
- নারে দোস্ত। আমার একটা পেজ আছে। মাঝে মাঝে খালি পেজ এর জন্য ঢুকি।
- তোর পেজটার নাম কি জানি?
- ভালবাসার গল্প...
প্রায় সাথে সাথেই মেয়েলি কণ্ঠের তীক্ষ্ণ চিৎকার শুনে আমি আর আমার ফ্রেন্ড চমকে উঠে পিছনে তাকালাম। দেখি এক অপরূপ সুন্দরী আমার ফেসবুকে না দেখানোর মত মুখের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। বিস্ময়ের ধাক্কা কাটতে না কাটতেই সুন্দরী হড়বড় করে বলা শুরু করল, “ওয়াও...... আপনি ভালবাসার গল্পের এডমিন!!!! কি বলেন? আমি বিশ্বাস করতে পারছিনা... আমি এই পেজ এর জন্য পুরা পাগল... একটা গল্পও মিস দেই না... আমার ফেভারিট পেজ... ও আল্লাহ! আমার এখনো বিলিভ হচ্ছেনা... ”
আরো কি কি যেন বলল হড়বড় করে, আমার কানে ঢুকেনি। আমি হা করে তাকিয়ে আছি।
যাই হোক, হাবিজাবি কথা বাদ দিয়ে আসল কথায় আসি। আজ আমাদের পেজ এর লাইকার সংখ্যা ১০০০০ অতিক্রম করল। যদিও সংখ্যাটা বড় কিছু নয়, পেজ এর মাধ্যমে আমাদের সবার মধ্যে যে বন্ধুত্ব গড়ে উঠেছে সেটাই বড় ব্যাপার। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমন কয়েকজন আছে যারা শুরু থেকেই আমাদের সাথে আছে। তাদের সবার নাম বলার ইচ্ছা ছিল কিন্তু তালিকাটা আসলেই অনেক বড়।
অনেকেই জানেন পেজ এর এডমিন চারজন। আমি, রেজা শাওন ভাই, সাদ আহাম্মেদ ভাই, মেঘলা তাসনিম। কিন্তু মজার ব্যাপার হল আমাদের একজনের সাথে আরেকজনের এখনো দেখা হয়নি। খুব তাড়াতাড়ি দেখা হবে সবার সাথে। পেজ এর লাইকার ২০০০০ হলে ঢাকায় বড় করে Get together program করার ইচ্ছা আছে আমাদের।
আমাদের লক্ষ্য কেবলমাত্র গল্পের মধ্যে সীমাবদ্ধ না। আমরা চাই পেজ এর মাধ্যমে বিশাল এক কমিউনিটি গড়ে তুলতে যা অসহায় মানুষের জন্য কাজ করবে।
কঠিন এই পৃথিবীতে মানুষের জন্য ভালবাসাটা আসলেই অনেক দরকার...
ফেসবুক এ বাংলা গল্প পড়ার প্রথম পেজ ভালবাসার গল্পে লাইক করতে নিছে ক্লিক করুন
এইখানে ক্লিক করুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





