গতকাল আমার দিন ছিল মুরগিময়। দুপুরে উনার সাথে সাথে গেলাম KFC তে। চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই নিলাম। সাথে Large পেপসি। দুই মিনিটেই আমার চিকেন শেষ। আমারটা শেষ করে উনার চিকেনে ভাগ বসালাম।
উনাকে বললাম, ''জান, large পেপসি এতই Large যে শেষ করতে পারতেসিনা। সাথে কিছু থাকলে মন্দ হইতনা'' শুনে উনি আমার পেটের দিকে সন্দেহের চোখে তাকালেন। চিকেন ফ্রাই, রাইস(এই রাইস থেকে মোটা চাউলের ভাত আরো ভালো) আর দুইটা Crushers নিয়ে আসলাম।
এরপর উনার সাথে কথা কাটাকাটি করে গেলাম KFC এর পাশেই Broast Cafe তে। উনি বলেন Broast এর চিকেন বেস্ট, আমি বলি KFC. যার বদৌলতে ওইখানেও ১১০ টাকা দিয়ে চিকেন ফ্রাই গিললাম। ততক্ষণে আমার পেট ফুলে ঢোল!
রিকশা নিয়ে আগ্রাবাদ গেলাম। আগ্রাবাদ Food Festival এ দেখি চিকেন শর্মা বানাচ্ছে। সাথে সাথেই উনার বক্তব্য- আমি কখনো শর্মা খাইনি। এবার আমি উনার দিকে সন্দেহের চোখে তাকালাম। উনি মন কনফিউজড করা একটা হাসি দিলেন। যার ফলে পেটে ঢুকল এরাবিয়ান চিকেন শর্মা।
যাই হোক, বাসায় ফিরে টেবিলের উপর রাখা তরকারির পাতিলের ঢাকনা উলটালাম। যদি পেটে কোন জায়গা নেই, তাও বাসায় ফিরে তরকারি কি ওইটা দেখা আমার একটা অভ্যাস।
খাটে শোয়ার সাথে সাথেই ঘুম। ঘুম ভাঙল ভাইয়ার ডাকে। ভাইয়া দেখি নাস্তা খাওয়ার জন্য ডাকে। মে বি অফিস থেকে ফিরার সময় কিছু আনসে। আমি টেবিলে গিয়ে দেখি রসনা বিলাস নামে এক রেস্টুরেন্টের প্যাকেট।
খুলে দেখি চিকেন টিক্কা!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





