আমাকে ক্ষমা কর
আমার হৃদয় আজ জীর্ণ
ঠিক ওই পুরনো মন্দিরের মত
রোজ যেখানে তুমি ফুল ,প্রসাদ দাও ।
আমাকে ক্ষমা কর কিশোরী,
আমি ঈশ্বর নই
যার পূজায় তুমি নতজানু হও
তোমার নরম হাতে তোলা সুগন্ধি ফুলে ।
আমি দেবদূতও ও নই
তোমার পছন্দ মত বর দেবার ক্ষমতা আমার নেই
আমি ভগ্ন হৃদয় ,কাপুরুষ
আমাকে ক্ষমা কর কিশোরী;
তোমার বিক্ষিপ্ত মনকে
কেন্দ্রীভূত কর একান্তই তোমার দিকে
তোমার মনকে প্রশান্তিতে প্রস্ফুটিত করার মত
ছোট্ট এক পাত্র জলও নেই আমার কাছে ।
আমিতো নিজেই বাধা পড়ে গেছি
প্রকৃতির অমোঘ নিয়মে
তা ভাঙার শক্তিও আমি নিঃশেষ করেছি
বহু পূর্বে -- সে তো তুমিও জান ।
আমাকে ক্ষমা কর ,আমি দেবদূত নই ;
আমি শুধুই অপেক্ষায় আছি
অন্ধকারের পথ পাড়ি দেবার-
মৃত্যু দুতের ডানায় ভর করে
আমাকে ক্ষমা কর কিশোরী
শ্রাবণের কালো মেঘের ভাঁজে হঠা ৎ
আলোর ঝলকানি দেখে আশান্বিত হতে পার
ওই খানেই আমি থাকব, যদিও বা অনেক দূরে ।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



