মাদিবার জন্য রাষ্ট্রীয় শোক ও আমাদের নেতৃত্বের দৈন্যতা !
০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কিংবদন্তী মানবতাবাদী নেতা নেলসন ম্যান্ডেলার মহাপ্রায়ানে বিশ্ব শোকাতুর। নিপীড়িত মানুষের কন্ঠস্বর মাদিবার বিদায়লগ্নকে স্মরনীয় রাখতে বাংলাদেশেও ঘোষণা করা হয়েছে তিনদিনের রাষ্ট্রীয় শোক। শুধুমাত্র আচার-অনুষ্ঠান, অন্যসকল দেশ করছে, আমরা না পালন করলে মানুষ কী বলবে টাইপ প্রবণতা থেকেই এধরণের রাষ্ট্রীয় শোকগুলো পালিত হয়। পূর্বের অভিজ্ঞতার ধারাবাহিকতা অব্যাহত থাকলে মহান ম্যান্ডেলার বেলাতেও তার ব্যাত্যয় হবে বলে মনে হয়না।
আগা্মী দিনের কোন কোন সংবাদপত্রে হয়ত ক্রোড়পত্র আসতে পারে। পত্রিকা জুড়ে নানা উপমা, আর স্মৃতিচারণে শত শত ফিচার, প্রতিবেদন, ছবির অ্যালবাম, বহুকিছুই আসবে। আজকে যেটা বিরাজ করছে অনলাইন সংবাদপত্রগুলোতে। টেলিভিশনের সংবাদ উপস্থাপক/উপস্থাপিকাগণ সদাহাস্যমুখে অন্যান্য সুসংবাদ/দু:সংবাদের মত করে মাদিবার মৃত্যুর সংবাদও পাঠ করছেন। মধ্যরাতে জাতির বিবেকগণ মাদিবাকে নিয়ে টক-ঝাল বাত-চিতে সরগরম করে তুলবেন ড্রয়িং রুম। আর প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতাদ্বয় জাতির উদ্দেশ্যে গণমাধ্যমে পাঠানো মহামূল্যবান (!) বানীতে বয়ান করবেন - এই মহান নেতার জীবন থেকে আমারদেরকে শিক্ষা নিতে হবে। তার পরের দিন্ই ক্ষমতায় টিকে থাকার জন্য আর কিছু কূট-কৌশল আটবেন একজন আর অন্যজন ক্ষতায় যাবার জন্য আরও কিছু বেশি ককটেল ফোটাবেন, কিছু প্রেটোল বোমা ছুড়বেন, ট্রেনের ফিসপ্লেট তুলবেন, রাস্তা খুড়বেন। এই হল মাদিবার কাছ থেকে আমাদের শিক্ষা !!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন