এই স্বপ্নটা ক্লাস ফাইভ বা সিক্সে থাকতে দেখেছি~
আমি অস্ট্রেলিয়াতে একটা কলেজে পড়ি। একদিন ক্লাসের সবাইকে নিয়ে ঘুরতে বের হলাম। ঘুরতে ঘুরতে একটা বনের ভেতর ঢুকে গেলাম। অপূ্র্ব সুন্দর একটা বন... ছায়া-ঘেরা, চারদিকে সবুজের সমারোহ...অনেক নিরিবিলি। এরই মাঝে একটা ছোটখাট দোতলা বাড়ি। বাড়িটা অনেক পুরনো। দেয়ালের প্লাস্টার খসে খসে পড়ছে, শ্যাওলা জন্মেছে সেখানে। ফ্রেন্ডদেরকে নিচে থাকতে বলে আমি একা আ্যডভেন্চার করতে দোতলায় গেলাম। বাড়ির ভেতরটা বেশ অন্ধকার। প্রবেশ রুমের দরজাটা খোলা। রুমে ঢুকে দেখি অনেক অনেক টুথপেস্ট...প্রায় পুরো রুম ভরে গেছে টুথপেস্টে। রুমে অন্য জিনিস বলতে একটা টেবিল, তার দুইপাশে দুইটা চেয়ার। একটাতে উসকোখুসকো চুলওয়ালা একজন বয়স্ক লোক বসা। দেখতে অবিকল আইনস্টাইনের মত। লোকটা যেখানে বসেছে তার পেছনে আরেকটা রুম, তবে দরজাটা বন্ধ। উনি আমাকে চেয়ারে বসতে বললেন। আমি বসলাম এবং তার পরিচয় জানতে চাইলাম। উনি বললেন যে উনি একজন সাইন্টিস্ট, কয়েক শ বছর ধরে এখানে আছেন এবং বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছেন। আমি আঁতকে উঠলাম...কয়েক শ বছর!! মানে?!!!..........
...................... then my dream got lost.........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



