somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ভেনাস
আমি একজন প্রকৃতি প্রেমিক। পছন্দ করি নতুনকে খুঁজতে এবং পুরাতনকে নতুনভাবে আবিষ্কার করতে। পছন্দ করি বস্তুনিষ্ঠভাবে মানুষকে দেখতে এবং ব্যক্তিনিষ্ঠভাবে বাকি প্রকৃতিকে দেখতে।~ তাহসিনা নাজ খান (Tahsina Naz Khan)

বাংলাদেশের আত্নকাহিনী

১১ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আস্‌সালামু আলাইকুম। আশা করি আমাকে সবাই চেনে, তাই নাম না হয় না-ই বললাম। কিন্তু দুঃখের কথা হল- একটা ইন্টারভিউ দিতে গিয়েছিলাম..সেখানে আমাকে বলা হল- Introduce Yourself. কি বিপদ! নিজেকে introduce করার চাইতে চিরতার রস খাওয়াও বোধ হয় সহজ কাজ। যাই হোক, পরবর্তী ইন্টারভিউতে যেন গড়গড় করে নিজেকে সঠিকভাবে উপস্থাপন করতে পারি, সেজন্য নিজের সম্পর্কে লিখতে বসলাম (পাঠকগণ নিজ দায়িত্বে বিরক্ত হইবেন :P).......

আমার নাম বাংলাদেশ। আমি পৃথিবীর ক্ষুদ্র দেশগুলোর মধ্যে অন্যতম। তবে তাতে আমার বিন্দুমাত্র দুঃখ নেই..কারণ আমার মত দেশ আর দ্বিতীয়টি নেই (এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি..)।এশিয়া মহাদেশের দক্ষিণে আমার অবস্থান। বঙ্গোপসাগরের প্রশান্ত হাওয়ায় আমি ভালই আছি।

আমার সাত-সাতটি বিভাগ (lucky 7!)। আমার মধ্যে ছোট-বড় অসংখ্য নদী স্পাইডারম্যানের স্পাইডারওয়েবের মত ছড়িয়ে আছে। তাই আমাকে "নদীমাতৃক দেশ" বলা হয় (ব্যাকরণ: নদী মাতা যার = নদীমাতৃক ~ এটাকে মনে হয় "সমাস" বলে..তাই কি??..পড়াশোনা সব গিলে ফেলেছি:P)।

আমার হৃৎপিন্ড হল ঢাকা...কি যে অদ্ভূত একটা শহর! মাথা ধরে যায়X( পরিত্যাক্ত হতে আর বেশিদিন বাকি নাই :(( হৃৎপিন্ডের কথা এবার বাদ দেই। আমি গর্ববোধ করি আমার পাহাড়, সমুদ্র, গাছপালা আর ঝরণা নিয়ে। এদের জন্যইতো বেঁচে আছি।

আমার একটু...আহেম..seasonality problem আছে। আমার মুড একই বছরে ছয়বার পরিবর্তিত হয় (কিছু করার নেই...ইনজেকশন দিলেও বিশেষ লাভ হবে না)।

আমি প্রায়ই ভাইরাস জ্বরে আক্রান্ত হই। ভাইরাসের নাম "রাজদুর্নীতি"। ভাইরাসটা অন্যদেশ থেকে আমদানি হয়ে আমার মধ্যে ঢুকে নতুনভাবে বিকশিত হয়ে নতুন নতুন রূপ প্রদর্শন করে (how creative!)

অসুখের কথা বলতে আর ভাল লাগছে না। একটু সুস্থ সবল কথা বলি। আমার মধ্যে "মানুষ" নামক যে প্রাণীগুলো ঘুরে বেড়ায়, এরা খুবই বুদ্ধিমান আর অফুরন্ত প্রাণশক্তির আধার... এদের কথা বলতে গেলে অবশ্য অনেক কথাই বলতে হয়.....

ওহ্‌...প্রচন্ড ঘুম আসছে। ঘুমের ঘোরে চিন্তাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে :| খিদাও লেগেছে বেশ।:| বাদ দেই.... ইন্টারভিউতে বলার জন্য এটুকুই যথেষ্ট নয় কি?
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন-উচাটন

লিখেছেন বাকপ্রবাস, ১৩ ই মে, ২০২৬ সকাল ৯:৫০


তিড়িং বিড়িং ফাল পাড়ি,
যাচ্ছে রে মন কার বাড়ি?
পুড়ছে তেলে কার হাঁড়ি,
আমি কি তার ধার ধারি!

পানে চুনে পুড়ল মুখ,
ধুকছে পরান টাপুর-টুপ;
তাই বলে কি থাকব চুপ?
উথাল সাগর দিলাম ডুব।

আর পারি না... ...বাকিটুকু পড়ুন

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

×