খুব সুন্দর একটা গ্রামে ঘুরে বেড়াচ্ছি। কিছুক্ষণ আগে ঝিরিঝিরি বৃষ্টি হয়ে গেছে তাই রাস্তা হালকা ভেজা, গাছপালাগুলোও অনেক সবুজ। প্রকৃতিও কিছুটা শীতল। গাঢ় সবুজ রঙের গাছপালার মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে একটা বাড়িতে পৌঁছলাম। ঢুকতেই দেখি বাড়ীর উঠানের দেয়ালের উপর অনেক বড় আকৃতির গাঢ় নীল রঙের একটা মোরগ তার বিশাল লেজ ঝুলিয়ে বসে আছে। এত সুন্দর নীল রঙের মোরগ দেখে আমি বাড়ির মানুষদের কাছে ছবি তোলার অনুমতি চাইলাম। খুশি হয়ে তারা আমাকে অনুমতি দিলেন। আমি আমার ব্যাকপ্যাকের পিছনে হাত দিয়ে দেখি মোবাইল ফোনটা ভুলে রেখে এসেছি। খুব মন খারাপ হল। আমি তাদেরকে বললাম, “আমি ভুল করে ফোনটা রেখে এসেছি, ফোনটা নিয়ে আসি, যদি আপনাদের বাসাটা খুঁজে পাই, তাহলে মোরগটার ছবি তুলে নিয়ে যাব।” তারা সম্মতি দিলেন। এরপর আমি বের হয়ে ফোনের উদ্দেশ্যে হালকা ভেজা রাস্তা ধরে হাঁটতে লাগলাম। আমার স্বপ্নের এখানেই সমাপ্তি হল। ফোনটা নিয়ে এসে কি এই বাড়িটা খুঁজে পেলাম? নীল রঙের ওই মোরগটা কি তখনো ওখানে বসে ছিল? – জানা হল না। - একটি অসমাপ্ত স্বপ্ন।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



