শর্টকাট খাবার #২
১৫ ই জুন, ২০২০ দুপুর ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
*চিজ পরোটা*
অনেক খিদা লেগেছে এবং মজার কিছু খেতে ইচ্ছে করছে। কিন্তু রান্নাবান্নার আয়োজন করতে গেলে খিদা চলে যাবে। বানিয়ে ফেলতে পারেন চিজ পরোটা। দুটি ফ্রোজেন পরোটা তাওয়ায় সেঁকুন। দুটি পরোটারই একটি করে দিক বেশি সেঁকুন এবং অপর দিকটি একটু কম সেঁকুন। একটি পরোটার বেশি সেঁকা দিকটায় বেশি করে পনির মাখান (লিকুইড বা টুকরা পনির, লিকুইড পনির হলে বানানো বেশি সহজ হবে)। এরপর আরেকটি পরোটার বেশি সেঁকা দিকটি এর উপর স্যান্ডউইচের মত করে রাখুন। এরপর এই পুরো পরোটা-স্যান্ডউইচটিকে তাওয়ায় আবার সেঁকুন - দুইপাশই। এতে ভিতরের পনির গলে দুটি পরোটাকে ভালভাবে আটকিয়ে ফেলবে। সেঁকা শেষে উপরে সস ঢালতে পারেন একটু। এরপর কেটে কেটে খেতে পারেন মজাদার চিজ পরোটা।


সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০২০ দুপুর ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই কবিতাকে ভুলে যাওয়ার
সবচেয়ে উত্তম কাজের মধ্যে
নিঃশ্বাস ফেলার কিছু জায়গা পাব;
স্বার্থপর কবিতা কোনদিন আমাকে
স্মরণ করবে না- কি দরকার
এতো বর্ণ মালার প্রেম লেখে,
তার চেয়ে আমি দুবলা ঘাস হই...
...বাকিটুকু পড়ুন
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো...
...বাকিটুকু পড়ুন
(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা) পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুন