somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ভেনাস
আমি একজন প্রকৃতি প্রেমিক। পছন্দ করি নতুনকে খুঁজতে এবং পুরাতনকে নতুনভাবে আবিষ্কার করতে। পছন্দ করি বস্তুনিষ্ঠভাবে মানুষকে দেখতে এবং ব্যক্তিনিষ্ঠভাবে বাকি প্রকৃতিকে দেখতে।~ তাহসিনা নাজ খান (Tahsina Naz Khan)

খুদে বার্তাবাহক দল

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অফিসের কাজে লক্ষীপুরের কড়ইতলা গ্রামে যাওয়া হলো একবার। ২০১৯ সালের এক শরৎকাল তখন। অসম্ভব সুন্দর গ্রাম কড়ইতলা। ওখানে না গেলে এত সুন্দর একটা গ্রাম অজানাই থেকে যেত আমার। গাঢ় সবুজ বনের ভিতর দিয়ে গ্রামের বেশিরভাগ বাড়ি। আমার কাছে কিছুটা মনে হচ্ছিল যেন মধুপুর বনের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে একেকটি বাড়ি আবিষ্কার করছি। মানুষগুলোও অমায়িক এই গ্রামের।

ঢাকা থেকে আমরা তিনজন গবেষক গিয়েছিলাম সেখানে। গ্রামে ঢুকে তিনজন তিন দিকে ছড়িয়ে পড়ি। কাজ দেখা শেষ করে একসাথে বি.এল.সি.-তে (যেখানে আমাদের থাকা-খাওয়ার ব্যবস্থা ছিল) ফিরি। শেষদিনের একটি ছোট্ট সুন্দর ঘটনা। সেদিনও যথারীতি গ্রামের ভিতর তিনজন তিন দিকে ছড়িয়ে পড়েছি। সারাদিন কাজ শেষে তিনজন একসাথে হওয়ার জন্য ফোনে কথা হল। বাকি দুজন সহজেই খুঁজে পেল একজন আরেকজনকে। কিন্তু আমার অবস্থান খুঁজে পেতে অনেক বেগ পেতে হল আমার সহকর্মীদের। মাঝখানে একবার এটাও বলেছিলাম যে তোমরা বি.এল.সি.-তে ফিরে যাও। আমি এখান থেকে রিকশা খুঁজে নিয়ে রিকশায় মেইন রোড পর্যন্ত চলে আসব। মেইন রোড থেকে বাকি রাস্তা সহজ। শুধু শুধু নিজেদের খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করি। কিন্তু আমার সহকর্মীরা নাছোড়বান্দা। ওরা বলল, “না আপু, আপনাকে এখানে একা রেখে আমরা ফিরে যাব না”।

শেষমেষ যখন আমার সহকর্মীরা আমাকে জানালো যে ওরা গ্রামের ভেতর ছোট্ট একটা ব্রিজ পার হয়েছে, তখন আমি বুঝতে পারলাম ওরা কোন জায়গাটায় আছে - আমি যেখানে আছি সেখান থেকে কিছুটা দূরে। ওই সময় আমার সামনে দিয়ে গ্রামের কয়েকজন ছোট বাচ্চা গল্প আর দুষ্টামি করতে করতে যাচ্ছিল। আমি ওদেরকে বললাম, “শোনো, তোমরা এদিক দিয়ে যেতে যেতে যদি একজন আপু আর একজন ভাইকে দেখতে পাও, ওদেরকে বোলো যে আপনারা যে আপুকে খুঁজছেন উনি এই বাড়িটার কাছে আছেন। ওরা বলল, “আইচ্ছা”। বাচ্চাদের সাথে দেখা হবে কিনা আর ওরা ঠিকমত বলতে পারবে কিনা চিন্তা করে আমি একটু একটু করে এগোতে লাগলাম। বাড়িটা থেকে খুব বেশি দূরেও গেলাম না এই চিন্তা করে যে বাচ্চারা যদি আমার সহকর্মীদের পেয়ে বলে থাকে, তাহলে ওরা এই বাড়িটার কাছে এসেই আমাকে খুঁজবে।

কিছুক্ষণ পর অবশেষে দেখা হয়ে গেল আমার সহকর্মীদের সাথে। ওরা বলল একদল বাচ্চা যাচ্ছিল, তারা নাকি আমার কথা বলেছে তাদের কাছে। আমার শুনে খুবই ভালো লাগলো যে এই খুদে বাচ্চাগুলো কবুতরের মত বার্তাবাহকের কাজ করেছে।মনে মনে দোয়া করলাম ওদের জন্য। এরপর সারা দিনের অভিজ্ঞতা শেয়ার করতে করতে আর গল্প করতে করতে আমরা বি.এল.সি.-র দিকে রওনা হলাম।

সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌভাগ্যের কপাল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৭ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮


এই কবিতাকে ভুলে যাওয়ার
সবচেয়ে উত্তম কাজের মধ্যে
নিঃশ্বাস ফেলার কিছু জায়গা পাব;
স্বার্থপর কবিতা কোনদিন আমাকে
স্মরণ করবে না- কি দরকার
এতো বর্ণ মালার প্রেম লেখে,
তার চেয়ে আমি দুবলা ঘাস হই... ...বাকিটুকু পড়ুন

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ময়নাদ্বীপের মাঝি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা)

পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

×