somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেএমবি এর অপঃতৎপরতা

২৬ শে মে, ২০১০ দুপুর ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাম্প্রতিক মাওলানা সাইদুর রহমান গ্রেফতার হওয়ার পর আবারো প্রমাণিত হল যে দেশে জঙ্গি তৎপরতা অব্যাহত আছে। মাওলানা শাইখ রহমানের ফাঁসি হওয়ার পর অনেকে ধারনা করেছিল যে দেশে জঙ্গি কার্যক্রম শেষ হয়ে গেছে কিন্তু এখন মনে হচ্ছে সমূলে তা উৎপাটিত হয়নি। সুতরাং আমাদের এ বিষয়ে নতুন করে ভাবতে হচ্ছে।

বাংলাদেশ আবহমান কাল থেকে একটি শান্তি প্রিয় অঞ্চল হিসাবে পরিগণিত হয়ে আসছে এবং এদেশের মানুষ আসলেই শান্তি প্রিয়। এ অঞ্চলটি মুসলমান প্রধান হলেও আমার ব্যাক্তিগত অভিজ্ঞাতায় দেখেছি আমাদের দেশে বসবাসকারী অন্যান্য ধর্মের জনগণও মুসলমানের পাশাপাশি মোটামুটি সমান সুযোগ সুবিধা নিয়ে বসবাস করে আসছে । বাংলাদেশে ধর্মীয় সম্প্রিতি পৃথিবীর অনেক দেশের চেয়ে অনেক উন্নত । আর বর্তমানে যে জঙ্গি তৎপরতার চিত্র দেখা যাচ্ছে তাতে এ কথা নিঃসন্দেহে বলা চলে এটি আমাদের দেশের বিরুদ্ধে একটি গভীর চক্রান্ত বা ষড়যন্ত্র । এদেশের শান্তি প্রিয় মানুষ এ টি করতে পারে না।

অন্যদিকে যে মুসলমান ধর্মকে জঙ্গি ধর্ম হিসাবে উপস্থাপন করা হচ্ছে দেশের তথা পৃথিবীর মানুষের সামনে তাও প্রশ্নবিদ্ধ। কারণ একটু সচেতনভাবে লক্ষ্য করলে ব্যাপারটা পরিষ্কার কয়ে যাবে । ইসলাম একটি শান্তির ধর্ম একথা সর্বজন স্বীকৃত। তাবৎ ধর্মের লোকজন এবং পৃথিবীর প্রায় সকল মণীষী এ কথা স্বীকার করেছেন যে ইসলাম একটি বিজ্ঞান সম্মত ধর্মই কেবল না একটি পূণাঙ্গ জীবন বিধান। ইসলামে জঙ্গি তো দূরের কথা কোন মানুষ হত্যা করা বা এ জাতীয় কর্মকান্ড সম্পূর্ন নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আমাদের দেশের জঙ্গিরা বোমা মেরে মানুষ মারার হলি খেলায় মেতেছে এবং এতে আবার ইসলামের লেবাস দিচ্ছে । ইসলাম কায়েমের নামে তারা দেশের প্রচলিত আইন-কানুন এর বিরুদ্ধে কথা বলছে এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য মানুষ মারার পথ বেচে নিয়েছে যা সম্পূর্ন ইসলাম বিরোধী এবং সর্বপরি মানবতা বিরোধীও বটে। আমাদের মহানবীর জীবন চরিত্র সংগ্রামী কাহিনী অধ্যয়ন করলেই আমাদের সামনে বিষয়গুলো পরিস্কার হয়ে যাবে। নবীর জীবনে কাউকে মারা তো দূরের কথা কোন মানুষকে কষ্ট পর্যন্ত দেননি । ইসলাম প্রতিষ্ঠার জন্য তাঁর ত্যাগ ও পদ্ধতি কি আমাদের দেশের জঙ্গিরা কখনো পড়েনি।

আমার মতে জঙ্গিদের ধরে জবানবন্দি নেয়া উচিত -কোন ইসলাম তাদের মানুষ মারার লাইসেন্স দিয়েছে এবং মানুষ মেরে ইসলাম কায়েমের এ পদ্ধতি তাদের কে শিখিয়েছে। সরকারের আইন-শৃংখলা বাহিনীর উচিত হবে এখনি এদের মূলোৎপাটন করা যাতে ভবিষ্যতে কোন নাশকতামূলক কর্মকান্ড করতে না পারে। অন্যদিকে দেশের জনগনেরও অনেক দায়-দায়িত্ব রয়েছে এ ব্যাপারে। আমাদের আশে-পাশে কেউ জঙ্গি তৎপরতা চাল্লাচ্ছে কিনা তা লক্ষ্য রাখা এবং সময়মত আইন-শৃংখলা বাহিনীকে জ্ঞাত করা। পরিবারের সকলের খেয়াল রাখা উচিত কোন সদস্য জঙ্গি তৎপরতার সাথে সম্পৃক্ত হচ্ছে কিনা। সমাজের সচেতন মানুষ হিসাবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে কারণ কেবল সরকার একার পক্ষে এ সমস্যা সমাধান করা দূরহ হবে বৈকি

আমরা আমাদের সোনার বাংলাকে জঙ্গি আখড়ায় পরিণত হতে দিতে পারি না এবং আদৌ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে দিতে পারি না। এ কাজে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১০ রাত ১১:০৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×