জীবনটা সুন্দর হতে পারে যদি আপনি সেই জীবনের অর্থ খুজে
পান।
অর্থহীন জীবন আপনাকে কখনোই ভাল কিছু এনে দিতে
পারেনা। মানুষের
মনের উপরে এই পৃথিবীতে আর উত্কৃষ্ট মানের কিছু খুজে পাওয়া
যাবেনা।
কিন্তু কিছু কিছু সময় এই উত্কৃষ্ট মানের বস্তুটিই অনেক বড়
নিকৃষ্ট হয়ে
যায়। তার দায় কিন্তু আপনারই।
‘মন’ নামক শব্দটা দুটি অক্ষরের হতে পারে, কিন্তু তার
পরিধি অনেক
বড়। মানুষের ব্যবহার দিয়েই তা বোঝা যায়। অনেক বড়
মাপের মানুষ হতে
পারেন আপনি, ভেবে দেখুন মন নামক বস্তুটি কতটা বড় আপনার?
আপনি কি
পারবেন ভেবে বের করতে? নিষ্পলক চেয়ে থেকে থেকে
অনেকটা সময় পার
করে দিতে পারবেন, কিন্তু মনের অর্থ আর জীবনের অর্থটা
খুজে পাবেননা।
কারণ এই অর্থটা খুজতে গেলেও আমাদের মন থাকা লাগবে।
জীবনের প্রতিটি পরতে পরতে ছড়িয়ে থাকা ভালবাসা গুলো
কখনোকি আমরা
খুজে দেখতে যায়? উল্টো অর্থহীন আর দুঃখ কষ্টের কথাগুলোই
এসে যায়।
কেন আসে তা কি ভেবে দেখেছেন? জীবনভর ভালবাসতে
শিখলেন শুধু
একজনকেই। কখনো কি ভেবে দেখেছেন, কতটুকু ভালবাসতে
পেরেছেন তাকে?
মুখেই বলি ভালবাসি, বাস্তবিক অর্থে আসলেই কি ভালবাসি
তাকে? কতটা
পথ হেটে চলে এসেছি দেখুন। জীবনের বাকিটা পথও হয়তো
হাটতে হবে
এভাবেই। সাজিয়ে নিতে হবে নিজের পথ চলাটাকেও। এই পথ
চলার মাঝেই
আসুন না একটু নিজেকে চিনে দেখি।ভালবাসি ‘মা’কে।
‘মা’
হ্রদয়ের খুব…খুব গভীর হতে বের হয়ে আসা শব্দ তুমি।
তোমাকে নিয়েই
আমার জন্ম আর তোমাকে নিয়েই আমার শেষ…
#কাঠ কয়লা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




