somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

★★★নিজেদের কিছু ভুলের কারণে জীবনটা কঠিন হয়ে ওঠে ★★★

১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা আসলে নিজের জীবনটাকে নিজেরাই কঠিন করে তুলি। অস্কার
ওয়াইল্ডের একটি উক্তি আছে এ প্রসঙ্গে। তিনি বলেছেন আমাদের
জীবনটা আসলে সহজ ও সুন্দর। জটিলতা আমাদের মধ্যেই, জীবনের
মধ্যে নয়। কথাটি শতভাগ সত্য একটি কথা। আমাদের নিজেদের কিছু
অভ্যাসের কারণেই জীবনটা ক্রমশ হয়ে ওঠে কঠিন। জেনে নিন
তেমনই কিছু অভ্যাস সম্পর্কে যেগুলো আমাদের জীবনটাকে
প্রতিনিয়ত কঠিন করে তুলছে।
১) নিজের চাইতে অন্যদের মতামতকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেন
আপনি। ফলে নানান রকমের নেতিবাচক মতামতে জীবনটা অনেক কঠিন
মনে হয়।
২) আপনি প্রতিনিয়তই অন্যদের সাথে প্রতিযোগিতা করছেন।
সারাক্ষণ নিজেকে অন্যদের চাইতে সেরা হিসেবে প্রমাণ করার
প্রতিযোগিতায় নেমেছেন আপনি। ফলে আপনার জীবনটা আর সহজ নেই
আগের মতো। দিন দিন জটিল হয়ে যাচ্ছে জীবনের প্রতিটি মুহূর্তে।
৩) আপনার সারাক্ষণই মনে হতে থাকে যে আপনার সবচেয়ে প্রিয়
মানুষগুলো কিংবা জিনিসগুলো আপনার কাছ থেকে কেউ কেড়ে নিয়ে
যাবে। এমন মনগড়া সন্দেহ আপনার জীবনটাকে অনেক বেশি জটিল
করে তুলতে পারে।
৪) নিজের খুশিকে অবহেলা করে অন্যদের খুশিকে বেশি প্রাধান্য
দেয়ার চেষ্টা করেন আপনি। সবাইকে খুশি করার চেষ্টা করে যখন
ব্যর্থ হন তখন জীবনটাকে অনেক জটিল মনে হয় আপনার কাছে।
৫) নিজের মতো করে জীবনযাপন করতে পারেন না আপনি। কে কী
ভাবলো, কে রাগ করলো ইত্যাদি নানান সিদ্ধান্তহীনতায় ভুগতে
থাকেন আপনি। ফলে জীবনটা কঠিন হয়ে যায়।
৬) নিজের পছন্দের চাইতে অন্যদের পছন্দকে বেশি গুরুত্ব দেয়ার
অভ্যাস হয়ে গেছে আপনার। নিজের পছন্দটাকে অগ্রাহ্য করার ফলে
আপনার মনে অপূর্ণতা সৃষ্টি হয় এবং জীবনটাকে কঠিন মনে হতে শুরু
করে।
৭) নানান রকমের সাজানো নাটক, পরনিন্দা, মিথ্যায় জড়িয়ে
গিয়েছেন আপনি। জীবনের এসব নাটকীয়তা থেকে বের না হতে পারলে
আপনার জীবনটা প্রতিনিয়ত জটিল হতেই থাকবে। তাই জীবনের
এইসব কালো দিক থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করুন।
৮) মানুষের ইতিবাচক গুনাগুনের চাইতে নেতিবাচক দিকটা খুঁজতেই
ভালোবাসেন আপনি। ফলে আপনার কাছে একটা সময়ে সবাইকেই
নেতিবাচক মনে হবে এবং আপনার জীবনটাকে অনেক বেশি জটিল ও
বিপদগ্রস্ত মনে হবে আপনার।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

ব্লগার হিসেবে আপনার স্ট্র্যাটেজি কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬



গত আড়াই দিনে, অর্থাৎ, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১০-তে ব্লগার ওয়াদুদ সোহেল মোল্লা থেকে শুরু, এরপর থেকে আজ ১৩ সেপ্টেম্বর, ২০২৬, সময় বিকাল ৪টা ৪২... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×