:
:
একটি মেয়ে যখন আপনার বোন তখন আপনি তার প্রতি দ্বায়িত্ব
অনুভব করেন..
:
একটি ছেলে যখন আপনার ভাই তখন আপনি তার প্রতি কর্তব্য অনুভব
করেন..
:
আপনি যখন মা-বাবার বড় সন্তান তখন আপনি সংসারের প্রতি
দ্বায়িত্ব ও কর্তব্য দু'টোই অনুভব করেন..
:
আচ্ছা আপনার জীবনের দ্বায়িত্ব,কর্তব্য,অনুভূতি এগুলো কে অনুভব
করবে.?
কে অনুভব করবে যে আপনারও কিছু চাওয়া-পাওয়ার আছে.?
:
ধরা যাক,আপনি একটি জায়গায় সম্মানিত হলেন। তাছাড়া বিজয়ীও
হলেন।
তখন সে বিজয়টা তো সকলের.!
আপনি জিতলে তো তারাও জিতে যায়.!
তবে কেনো আপনি হেরে গেলে সবাই হারেনা.?
:
আপনি যখন না খেয়ে থাকেন,,
তখন কেনো কেউ না খেয়ে থাকেন.?
যখন দূঃখে-কষ্টে জর্জরিত থাকেন তখন কেনো সেটার কেউ ভাগিদার
হয়না.?
:
আপনার রোজগারের টাকা
আপনার বিজয়,আপনার সম্মান ইত্যাদি সবকিছুর ভাগিদার যদি সকলে
হতে পারে তবে কেনো আপনার প্রতি দ্বায়িত্ব,কর্তব্য অনুভব করার
কেউ নেই.?
কেনো না খেয়ে থাকলেও জিজ্ঞাসা করার কেউ নেই.?
:
সবশেষে তো প্রশ্ন একটাই আসে,,
তবে কি আপনি অবহেলার চাদঁরে ঢেকে পড়ে থাকা সেই গাধাটা,যে শুধু
খেটেই যাবে সর্বদা তার মনিবকে খুশি করার জন্য.??
কোথায় মানবতা আর কোথায় বিবেকতা.??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




