জাতিগত ও ঐতিহ্যগত ভাবেই বাঙ্গালি আবেগপ্রবণ। এতটা স্পর্শকাতর আর আবেগপ্রবণ জাতি আর একটিও আছে কিনা আমার জানা নেই। বাঙ্গালির সেই আবেগ মিশে গেছে গল্প, কবিতা তথা সাহিত্যে, মিশে গেছে রাজপথে আর শ্লোগানে। বাংলা সঙ্গীতও তাই অবধারিতভাবেই বানী নির্ভর। এদেশের সঙ্গীত বিনোদনের পরিধি পার করে চলে গেছে আরও অনেকদূর, পৌঁছে গেছে সাধনার পর্যায়ে। প্রাচীনকাল থেকেই এ জনপদে চলে সঙ্গীত সাধনা বা সাধনার সঙ্গীত। প্রচলিত আছে সঙ্গীতের সাধনা করে মোঘল সম্রাট আকবরের নবরত্নের এক রত্ন তানসেন নাকি আগুন জ্বালাতে পারতেন! আসলে কি পারতেন কিনা সেটা ইতিহাসবিদদের ব্যাপার। তবে সঙ্গীত যে মানুষের আবেগকে প্রবলভাবে নাড়া দিতে পারে একথা অনস্বীকার্য। উদাহরণ স্বরূপ বলা যায় আমাদের ভাষার দাবি থেকে শুরু করে গণঅভ্যুত্থান হয়ে স্বাধীনতা পর্যন্ত সবগুলো সংগ্রামে সঙ্গীতকে করা হয়েছিল হাতিয়ার। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে পরিবেশিত মুক্তির গান শুনে যোদ্ধারা মৃত্যুর বুকে ঝাঁপিয়ে পড়ত অকাতরে। এখন সেটা অতীত তবে তার আবেদন এখনও অটুট। মনে পরে জনপ্রিয় টিভি প্রোগ্রাম ক্লোজ আপ ওয়ান এর কোনও এক আসরের কোনও এক প্রতিযোগীর গানে মুগ্ধ হয়ে এক ভিক্ষুক তার সারাদিনের সংগৃহীত টাকা দিয়ে সেই প্রতিযোগীকে ভোট করেছিল। খবরটা তখন পত্রিকা মারফত সারাদেশে খুব সাড়া ফেলেছিল। বাঙ্গালীর চেতনার কত গভীরে এই সঙ্গীতের বাস তা হয়ত এ ঘটনা থেকে কিছুটা আঁচ করা যায়। সম্প্রতি বাংলাদেশে কিছু উগ্রপন্থী ও সাম্প্রদায়িক পরাশক্তি সঙ্গীত চর্চাকে স্তব্ধ করার চেষ্টা চালাচ্ছে। তবে বাঙ্গালীর চেতনায় মিশে থাকা এই সঙ্গীতকে আলাদা করা কতটা অসম্ভব তা বোঝানোর সময় এসেছে। শুদ্ধ সঙ্গীতের জয় হোক।
আলোচিত ব্লগ
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।