লিজা ২০০৮ ক্লোজ আপ ওয়ান এ সবথেকে বেশি পরিচিত মুখ। কারন ২০০৮ ক্লোজ আপ ওয়ান এর তৃতীয় রাউন্ড বিজয়ী এই লিজা। লিজা এর পুরো নাম সোনিয়া সুলতানা লিজা। লিজা এর জন্ম বাংলাদেশ এর ময়মনশিংহ জেলায় ১৯৯১ সালে। লিজা ২০০৮ সালে এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি গাজীপুর পাইলট গার্লস উচ্চ বিদ্যালয় এর কমার্স গ্রুপ এর ছাত্রি ছিলেন। বর্তমানে লিজা ময়মনশিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ এ ১ম বর্ষে অধ্যয়নরত। লিজা এর ছোটবেলা থেকেই ইচ্ছা সিএ পরার। এবং সেই সাথে লিজার ইচ্ছা তাঁর সংগীত ক্যারিয়ার টাকেও একইসাথে চালিয়ে যাবার। লিজা তাঁর বাবা মা এর সবথেকে বড় সন্তান। লিজা এর একটি মাত্র ভাই আছে। লিজা মনে করেন তাঁর এই সফলতার পিছনে তাঁর বাবার অনুপ্রেরণা সব থেকে বেশি কাজ করেছে। তিনি যখন প্রথম ক্লোজ আপ ওয়ান এর অডিশন দিতে আসেন যেটা হয়েছিল ময়মনশিংহ শহরে তখন তাঁর এস এস সি পরীক্ষা চলছে। কিন্তু তিনি দুটোর মধ্যে কোনটাকেই বাদ দেন নি। তিনি ছিলেন ময়মনশিংহ শহরের শেষ প্রতিযোগী। তিনি সেখানে একি সোনার আলয় ছাড়া আরও ৫ টি গান করেন এবং বিচারকরা তাঁর গান মুগ্ধ হয়ে শুনেন এবং তাঁকে ঢাকাতে পরবর্তী অডিশন এর জন্য ইয়েস কার্ড দেন। সেদিন কে জানত যে এই ময়মনশিংহ এর সর্বশেষ প্রতিযোগী ই হবে ২০০৮ ক্লোজ আপ ওয়ান এর চ্যাম্পিয়ন। বিজয়ী হউয়ার পর লিজা ক্লোজ আপ ওয়ান, ইউনিলিভার বাংলাদেশ কে অনেক ধন্যবাদ দেন এই জন্য যে তাদের জন্যই আজ লিজা লক্ষ মানুষের হৃদয় এ স্থান করে নিতে পেরেছেন।
আলোচিত ব্লগ
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।