somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বসন্ত, বৃষ্টি আর ভালোবাসা.........

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


“বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙে, হাঁটছি আমি মেঠো পথে......মনের ক্যানভাসে ভাসছে তোমার ছবি, বহুদিন তোমায় দেখি না যে......” ‘অর্থহীন’ ব্যান্ডের জনপ্রিয় বেজ গিটারিস্ট সুমনের অন্যতম জনপ্রিয় গান। বসন্তের প্রথম বৃষ্টি হয়ে গেল গত রাতে। বৃষ্টি স্নাত এই রাতে গানটি হঠাৎ শুনতে শুনতে যে কারো মন একটু অন্যরকম হয়ে যাবে এটাই স্বাভাবিক। আর কারো হয়েছে কি না জানি না, অনেকদিন পর গানটা শুনে আমার কিন্তু অন্যরকম লেগেছিল......। বৃষ্টি দেখতে কার না ভালো লাগে, জানালার পাশে এক কাপ চা আর পিসিতে বৃষ্টির কিছু অদ্ভুত সুন্দর গান......ভেবে দেখুন কেমন লাগবে... নিজে থেকে কিছু বলতে চাই না আর। গানের কথা আসলেই মানুষের মনের কথা। তার উপর আবার ফেব্রুয়ারী মাস, কয়দিন আগেই ছিল বসন্তের প্রথম দিন, আর তারপরের দিনের কথা না ই বললাম :P :P । ভালোবাসা আসলে কোন নির্ধারিত দিনের না হলেও, ভালবাসা ও ভালোবাসার মানুষগুলোর প্রতি স্রদ্ধা রেখেই দিনটা সারা বিশ্ব ব্যাপি পালিত হয়। এই ভালোবাসাকে অনেকেই শুধু প্রেমিক-প্রেমিকার ভালোবাসা বলে কাটিয়ে দিলেও আমার কাছে ব্যাপারটা সবসময় ই সার্বজনীন মনে হত, এখনও হয়, আশা করি মৃত্যু পর্যন্ত হবে। প্রেমিক-প্রেমিকার কথাতে আসতেই অনেকেই আবার কেমন একটু দুষ্টামির চোখে লেখাটা পড়তে বসবেন- এটা নিশ্চিত......হে হে হে, তাই না, ??? ভাববেন না, হতাশ করব না আপনাদের ঃপ।
যাই হোক, ভালোবাসার মানুষগুলো কিন্তু আসলেই অনেক বেশি স্পেশাল। আর স্পেশাল মানুষকে স্পেশাল দিনে অন্যরকম স্পেশাল কিছু দিয়ে চমকে দেয়ার ব্যাপারটাও কিন্তু কম স্পেশাল না। স্পেশাল কিছু দিয়ে চমকে দেয়ার ব্যাপারটা আসলে কয়েদিন আগের একটা ঘটনা থেকে বলা। হলে থাকি বলে টিভি খুব কম দেখা হয়। খুব কমের পরিমাণ আসলে খেলার মধ্যেই সীমাবদ্ধ। এর বাইরে অন্য কিছু দেখার সময় অথবা ইচ্ছা কোনটাই হয় না। ও যেটা বলছিলাম, গত শুক্রবার হঠাৎ বাইরে থেকে রাতে রুমে এসে দেখি এক রুমমেট অনলাইনে লাইভ প্রোগ্রাম দেখছে, তাও খেলা না, NTV তে “ক্লোজআপ ওয়ান- তোমাকেই খুঁজছে বাংলাদেশ”। দেখেই একটু অবাক হলাম। এর কারণও অবশ্য আছে, যে মানুষ সারাদিন পিসি গেম আর সিরিয়াল ছাড়া কিছু বুঝে না, তার আজ টিভি হঠাৎ দেখার খায়েশ!!!! বুঝে গেলাম ডাল মে কুছ তো কালা হ্যা......। যখনই হাবিবের গাওয়া একটা গান দেখা শেষ করে বের হয়ে আসল, সাথে সাথেই জিজ্ঞেস করতে থাকলাম কারণটা।



সে তো কোন ভাবেই বলবে না, ওদিকে আমিও নাছোড়বান্দা। শেষমেশ জয় আমারই। ঐদিন নাকি “ক্লোজআপ ওয়ান” এর ভ্যালেন্টাইন ডে স্পেশাল এপিসোড ছিল, আর উনার প্রেয়সী নাকি হঠাৎ ফোন দিয়ে উনাকে গানটা দেখতে বলছেন, তাই স্যারের এই দেখতে বসা। আর উনি ম্যাডামের কথা শুনে প্রথমে বিরক্তির ভাব করলেও পরবর্তীতে যেই দিলখুশ হাসি দিলেন, তা আর বলে বুঝাতে পারব না। হায়রে ভালোবাসা......অবাক ভালোবাসা। জয় হোক এই ভালোবাসার। ব্যাপারটা খুব সামান্য হলেও দেখে খুব ভালো লাগল। এমন ভালোবাসা ফিরে আসুক আমাদের আশেপাশের এই জঞ্জালপূর্ণ জীবনে...সবসময়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×