ক্লোজআপ এর আজকের এপিসোড হৃদয় ছুঁয়ে গেল
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ক্লোজআপ ওয়ানের আজকের এপিসোড দেখে আবেগাপ্লুত হয়ে গেলাম। কিছু প্রতিযোগীর কথা তো হৃদয় ছুঁয়ে গেল। আসলেই দারিদ্র্যের সাথে সংগ্রাম করে এবং সুযোগসুবিধা বঞ্চিত এলাকা থেকে উঠে এসে এরা এমন সাফল্য দেখাতে পারে ভাবতেই অবাক লাগে। বাবুর কথাই বলা যায়। ২০০৫ সালে এসে ভাল গেয়েও বাদ পরেছিল সেবার। কিন্তু বাবু দমে যায় নি, অথবা বাবুরা দমে যায় না। এবার আবারো কাঁপিয়ে দিয়ে ঠিকই আদায় করে নিলো সেরা দশ, নিজের জায়গা। নৈরাশ্যবাদিরা অনুপ্রেরণা নিতে পারেন ছেলেটার কাছ থেকে। আর আমার খুবই প্রিয় "হুইসেল কুইন" সিঁথির কথা না বললেই নয়। সেও ২০০৫ এ অংশ নিয়েছিল এবং থেমে গিয়েছিল ৫৫ তেই। তবে থেমে গেলেও যে দমে যায়নি তার প্রমাণ দিল এবার। সেরা দশে নিজের জায়গা করে সে তার পরলোকগত বাবার স্বপ্ন পূরণে এগিয়ে এলো আরও এক ধাপ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়া সিঁথি তার হাসি দিয়েই সবার মন জয় করতে সক্ষম, আর গান তো আছেই। সাথে আরও আছে অসাধারণ শিষ। আমারতো মনে হয় এটি ওর গানে একটি মাত্রা যুক্ত করেছে। সর্বোপরি দর্শক হিসেবে আমি ক্লোজআপ ওয়ান কে ধন্যবাদ দেই এমন সব শিল্পী তুলে আনার জন্যে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে...
...বাকিটুকু পড়ুন
সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত...
...বাকিটুকু পড়ুন
দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান...
...বাকিটুকু পড়ুন
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন