somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্যামসাঙ REXposed এও কি আশরাফুলের মতো FIXING কেলেঙ্কারি?

০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন ধরে কাজের জন্য ঢাকার বাইরে ছিলাম বলে ইচ্ছা থাকা সত্ত্বেও নেট এর ধারেকাছে ঘেষতে পারিনি। কত কি মজাই না মিস করেছি। যাই হোক, গত পরশু ঢাকায় ফিরেই ঘরে ঢুকতে না ঢুকতেই দেখি সবাই ড্রয়িং রুমে টিভি সেটের সামনে বসে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। বিস্ময়ের চোখে কি হল খুঁজতে গেলেই ছোটো বোনটি হাত ধরে টান দিয়ে তার পাশে বসিয়ে বলল ভাইয়া দেখ দেখ এই বেটা টা না শেষ পর্যন্ত মার খেয়েছে। কোন বেটা ? প্রশ্ন করতে না করতেই যেন সবাই আমার দিকে এমন ভাবে তাকাল যেন মনে হল আমি মহাভারত অসুদ্ধ করে ফেললাম এই লোকটাকে প্রথম দৃষ্টিতে না চিনতে পেরে। কিন্তু বেশিক্ষণ লাগেনি, মাত্র ১০ সেকেন্ড কিংবা তার কম সময়েই আমিও বলে উঠলাম, আরে এই বেটা?? হাহাহা বলেছিলাম না এই বেটা মার খাবে? সেই যে ঢাকার বাহিরে যাওয়ার কয়েকদিন আগে ফুয়াদ এর REXposed এপিসোডে টা দেখেছিলাম তখনি মনে হচ্ছিল বেটারে ধরে যদি ফুয়াদ আছাড় না মারে!! এরপর র দেখার ও সুযোগ পেলাম না। তবে যখন শুনলাম ছোটবোন সব গুলা এপিসোড ডাউনলোড করে রেখেছে তখনি ইচ্ছা হলো এখনি দেখে ফেলি। তবে তা র হলো না। ফ্রেশ হয়ে খাওয়াদাওয়া করে ঠিকমতো একটা লম্বা ঘুম দিয়ে না উঠলে নাকি আমাকে ওগুলা দেখতে দেয়া হবে না। তো যাই হোক, পরের দিন সকালে ঘুম থেকে উঠেই বোনের থেকে পেনড্রাইভে করে নিয়ে আসলাম ৬ তা এপিসোড। ফুয়াদ এর টাও আরেকবার দেখে নিলাম প্রথমেই। এবার একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করলাম। একবার মনে হল পুরাটাই সাজানো তবে শেষের দিকে ফুয়াদ এর রিয়েকশন দেখে ভাবলাম সত্যি মনে হয় বেচারাকে ফান্দে ফেলা হয়েছিল। তারপর একে একে আরজে অপু, সাকিব, সাফিন আহমেদ, হিল্লোল নওসিন আর মাহযাবিন এর গুলা দেখে হাসতে হাসতে আমি খুন। কিন্তু একটা খটকা থেকেই গেলো এতোগুলা এপিসোড দেখে। আসলেই কি এরা জানত না? নাকি স্যামসাঙ আগে থেকেই এদের জানিয়ে সব কিছু গুছিয়ে রেখেছিলো?

আমার প্রশ্ন গুলার পেছনে আমি যেসকল কারণ খুঁজে পাই টা হলোঃ

১। এই রিদওয়ান লোক টা এতো বড় বড় সেলিব্রিটিদের নিয়ে মজা নিলো আর তাকে বুঝি পরের এপিসোড এর কেউ চিনল না কখনই?
২। আরজে অপুর এপিসোড এর এক জায়গায় ভালো করে খেয়াল করলে দেখা যাবে এই পিটবুল ডগ সাহেব পাঞ্জাবির সাথে কেডস পড়ে আছেন। ভাই এটা দেখেই তো বুঝা যায় পুরাটা সাজানো, বেটা শুধু শুটিং এর আগে পাঞ্জাবীটা গায়ে লাগাইসে।
৩। সাকিব ফুয়াদ এর খুব ক্লোজ একটা মানুষ। তো ফুয়াদ রে REXposed করা হইসে এটা বুঝি সে জানেনা? আর রিদওয়ান রে চিনে নাই?
৪। নাওশীন এর আক্টিং দেখে যে কেউ এ বলবে এটা ফেইক!!!
৫। আড় বেচারি মাহযাবিন, অভিনয় টাও করতে পারে না। হুদাই হাসে! তবে থাপ্পড় তা যা দিলনা!!
আমার প্রশ্ন গুলা কেন করলাম তা যদি খতিয়ে দেখতে হয় তাহলে এই লিঙ্কে গিয়ে সবগুলা ভিডিও নিজেই দেখেন ভাল করেঃ Click This Link



তো এতকিছুর পড় এতো হাসি হাসার পড়েও কেন জেন মনে হলো সাজানো যদি না হতো তাহলেই মনে হয় আরও ভাল হতো। কি মনে করেন আপনারা? কিন্তু যত যাই বলেন না কেন, সাজানো হোক র নাই হোক বাংলাদেশে এরকম একটা অনুষ্ঠান এর সূচনা ঘটিয়ে গেসে এই REXposed। এজন্য তাদেরকে ধন্যবাদ। সাথে স্যামসাঙ ও তাদের মার্কেটিং করে নিলো ভালমতো ;)
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:০৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×