অনেক দিন থেকে ব্লগে আসি না। আজকে একটু ফ্রি আছি, তাই আপনাদের বিনোদিত করার জন্য এই অপচেষ্টা। ঘটনাটা আমার না, একটট পত্রিকা থেকে কোট করেছি। সুপ্রিয় পাঠককুল ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
তখন ২০০৬ সাল। অনার্সে পড়ি। হালকার উপর ঝাপসা বৃষ্টির মতো সারা'র সাথে তখন আমার ফাটা-ফাটি প্রেম-প্রণয়কাল। গজনীতে পিকনিক সেরে খুব অনিচ্ছা সত্বেও যখন বাস থেকে নামছিলাম তখন সারা আমার হাতে একটা স্লিপ ধরিয়ে দিল। সারাদিনের ক্লান্তিতে তখন আর খুলে পড়ি নাই। বাসায় গিয়ে রাতে শুয়ে পড়া শুরু করলাম।
১. চোখ টিপ মেরেছিস - সাতাশ বার।
২. ইশারায় কাছে ডেকেছিস - আটবার।
৩. স্ন্যাপ (ফটুক) নিয়েছিস - ষোলবার।
৪. হাত ধরে বসেছিলি - বত্রিশ মিনিট একত্রিশ সেকেন্ড।
৫. চুরি করে ঠোঁটে চুমু খেয়েছিস - তেরোবার।
৬. প্রতিটি চুমুর সময়কাল - দুই সেকেন্ড।
৭. লিজাকে দিয়ে কাছে ডেকেছিস - পাঁচ বার।
৮. বাসের ভিতরে ইচ্ছা করে উপরে পড়েছিস - তিনবার।
৯. পার্স থেকে নিয়েছিস - একশত পঞ্চাশ টাকা মাত্র।
১০. পেটে কাতু-কুতু দিয়েছিস - ছয়বার।
১১. ব্রা-র ফিতায় টান মেরেছিস - চারবার।
১২. চিমটি কেটেছিস - দুইবার।
১৩. গান শুনিয়েছিস - তিনটি।
১৪. বাদাম খেয়েছিস - আঠারো টাকার।
১৫. চুল ধরে টান দিয়েছিস - তিন বার (জোরে)।
১৬. চুইংগাম চিবাইছিস - পুরো দুই প্যাকেট।
১৭. ওই জায়গায় হাত রেখেছিস - নয়বার।
১৮. গালে টোকা মেরেছিস - একবার আস্তে করে।
১৯. এবং আমার শাড়ির আচলে তোর পটল মুখ-খানি মুছিয়ে দিয়েছি - তিনবার।
....... এই উল্লেখিত সবকিছুর বিনিময়ে আমি শুধু তোর ভালোবাসা চাই।
(একজন প্রেমিকের প্রেমিকার চাওয়া)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





