ভবন ধ্বসে নিহতদের আত্মার প্রতি মাগফেরাত কামনা করে, আহতদের প্রতি সহানুভুতি ও সহমর্মিতা জ্ঞাপন করে এই পোষ্ট লিখছি। যারা জীবন বাজি রেখে আহত ভাই-বোনদেরকে উদ্ধার করেছে, তাদের জানাই স্ব-শ্রদ্ধ ছালাম।
আমরা মিডিয়া মারফত জেনেছি ঘাতক রানা র্যাব বাহিনী কর্তৃক ধৃত হয়েছেন। তার বাবা, স্ত্রীও বর্তমানে পুলিশ হেফাজতে। তার বিচার কাজের জন্য মামলা আদালতে উঠেছে। পুলিশ বাদী হয়ে মামলা করেছে সবচেয়ে দূর্বল ধারায়। যে মামলার শাস্তি আদৌ হবে কিনা সন্দেহ আছে (অতীতের রেকর্ড দেখে সন্দিহান আমি)। তারপরও যদি সরকারের সদিচ্ছায় শাস্তি হয় তবে সর্বোচ্চ শাস্তি হয় যাবত+জীবন কারাদন্ড। আমার মনে প্রশ্ন জাগে, এই ৩৮৫ জন ঘোষিত (সংখ্যাটা আরো বাড়বে) প্রাণ (সাধারন জীব নয়, মানুষ সৃষ্টির সেরা জীব) হত্যার পরিবেশ সৃষ্টিকারীর শাস্তি যদি যাবজ্জীবন কারাদন্ড হয় তাহলে একটা হত্যার শাস্তি কি হবে??
ঐকিক নিয়মে শাস্তির পরিমান মনে হয় দাড়াবে ৩/৪ ঘন্টা বা আরো কম। তাহলে আমরা সবাই আসুন যার যাকে অপছন্দ তাকেই হত্যা করে ফেলি। শাস্তি তো ৩/৪ ঘন্টা হাজত বাস। অসুবিধা কি? কষ্ট থেকে কথাটা লিখলাম।
আরে ভাই, আমাদের র্যাব ক্রসফায়ারের নামে সাধারণ ডাকাত, ছিনতাইকারী, অস্ত্রবাজদের স্পটেই মেরে ফেলে। তাহলে একে কেন ধরে নিয়ে আসলো? এর বিরুদ্ধে কি ক্রসফায়ার খেলাটা খেলা যেতো না??
বিচার শুরু হয়েছে আদালতে। আইনজীবী গতকাল বলেই ফেলেছেন "আদালত থেকে দোষী সাব্যেস্ত হওয়ার আগে নাকি তাকে দোষী বলা যাবে না।" আমি বলি ওই আইনজীবি কি গত কয়েকেদিন চোখে, কানে সীসা গলিয়ে লাগিয়ে হানিমুনে গিয়েছিলো যে এতোকিছুর পর হত্যাকারীকে হত্যাকারী বলা যাবে না??? এই আইনজীবেকে সকলের বয়কট করা উচিত।
কি যেন বলছিলাম, ও হ্যাঁ শাস্তির কথা। শাস্তি দিতে হলে আগে ধরতে হয় কারা আসামী তাদের। এই রানাকে নিজের ছত্রছায়ায় বড় করে সন্ত্রাসী বানিয়ে তুলেছেন যিনি তিনিও সমান অপরাধী। আর ঘটনার পরেও তিনি রানাকে লুকিয়ে রেখে দেশের সাথে, মানুষের সাথে, সংবিধানের সাথে প্রতারণা করেছেন। শাস্তি তারও হওয়া উচিত। শাস্তি হওয়া উচিত গার্মেন্টস মালিকদের কেন তারা প্রায় ভেঙ্গে পড়া ভবনে নিরীহ লোকগুলিকে কাজে লাগিয়েছে। শাস্তি হ্ওয়া উচিত সাভার উপজেলা টিএনও এর। শাস্তি হওয়া উচিত ভবন নির্মানের ইঞ্জিনিয়ারের। শাস্তি হওয়া উচিত ভবন তৈরীর মাল-প্রস্তুকারীদের (যদি তাদের প্রোডাক্ট মানসম্পন্ন না হয়)। শাস্তি হওয়া উচিত বিজিএমই এর কর্মকর্তাদের; তারা শুধু গার্মেন্টস মালিকের কাছ থেকে তাদের বাতসরিক পাওনাটা/চাঁদাটা বুঝে নেয় কিন্তু কর্মপরিবেশ যাচাই করে না। শাস্তি হওয়া উচিত আমাদের মানব সম্পদ মন্ত্রনালয়ের কর্মকর্তাদের কেন তারা এতো লাভজনক প্রতিষ্ঠানের খবরদারী করে না।
যাক আমি অনেককে দোষী করে ফেললাম। এই রকম রানা দেশের প্রতিটি এলাকায়, উপজেলা, জেলায় হাজার হাজার রয়েছে। গিজগিজ করছে। প্রত্যেক রানারুপী সুবিধাভোগীদের খুজে শাস্তি দেয়া উচিত। রানার বাবাকে ছেড়ে দেয়া উচিত আমার মতে। রানা এই কাজ করেছে তার নিজের বুদ্ধিতে। এখানে সামান্য একজন তেল বিক্রি করা কলুর কোন ভুমিকা ছিল না বলে আমি মনে করি। রানার মতো রাজনৈতিক লেঞ্জারা কোনদিনই বাবা-মায়ের কথামতো চলে না।
রানাকে কি শাস্তি দেয়া উচিত? আমার মতে রানাকে প্রকাশ্যে রাজপথে শুইয়ে চার হাত-পা চারদিকে বেধে তার হাত এবং পায়ের উপর দিয়ে ক্রেন লড়ি চালিয়ে দেয়া উচিত কিন্তু যেন না মরে। এই কুলাঙ্গারকে নিয়ে আদালতে টানা হেচড়া করে আদালতের মুল্যবান নষ্ট করা উচিত নয়। রানার যা সম্পত্তি আছে + গার্মেন্টস মালিকদের যা আছে তা বাজেয়াপ্ত করে তা থেকে ১০% তাদের ফ্যামিলির কর্তাব্যাক্তিকে দিয়ে বাকি সব আহত, নিহতদের নিকটজনকে বন্টন করে দেয়া উচিত যাতে তারা কিছুটা পায়। আপনাদের মতামতটা জানান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


