একটা মজার জোকস.... সুন্দর বন থেকে এক লাল পাছা ওয়ালা বান্দর আসছে ঢাকায় মনে খুব দু:খ নিয়া। অনেক খোঁজা-খুঁজি করে বিসিবির ঠিকানা বের করেছে। সেখানে গিয়ে দেখে বিসিবির সভাপতি, ম্যানেজার, নির্বাচক-টক, খেলোয়াড়-কোচ যা আছে সবাইকে নিয়ে মিটিং বসেছে। মিটিং এ সবাই সবার মতো করে কথা বলছে, কেউ কারো টা শুনছে না। এরই মধ্যে নাস্তা চলে এসেছে। সবার জন্য একটা করে কলা। সবাই কলা হাতে নিয়ে ছিলছে আর গলধ:করণ করছে। এইটা বানরে বইসা বইসা দেখতাছে। চিন্তা করতাছে আমি এদের কাছে মেহমান হিসেবে আইলাম আর আমারে কলা না দিয়া হেরা নিজেরাই খাইতেছে। খাড়া দেখাইতেছি মজা।
এমুন সময় তামিম টয়লেটে যাচ্ছে, অমনি বানর লাফ দিয়ে তামিমের কান্ধে চইড়া দু্ই কান টাইন্ন্যা ধরছে। কানের ব্যাথায় তামিমও দুই হাত দুই কানে রেখে দেখে কেউ একজন তার কান চাইপ্যা ধরছে। ভয়ে আবার উপরের দিকে তাকাতেও পারছে না। কে না কে কান ধরছে!! হংকং, নেপাল বা আফগানে ধরলে মান-ইজ্জত এতোক্ষনে শেষ। এতোক্ষনে বানরে মুখ খুলেছে, "কিরে, নিজেগো আরো টাইগার কবি? থাপড়াইয়া এক্কেরে কান-কুন ফাডায়ালামু"। এইবার তামিম বোঝতে পেরেছি কি কারনে এবং কে এই কান ধরেছে। কান যে ধরছে আর তো ছাড়ে না। না পাইরা পরে তামিম কয় "না রে ভাই। আমাদের ভুল হইয়্যা গেছে। নিজেগো আর কোনদিন টাইগার কমু না। বিলাই ও কমু না। ইন্দুরের লাহান পলাইয়া পলাইয়া থাহুম। কানডা ছাইড়া দে ভাই। মাইনষে দেখলে মাইনষে লজ্জা পাইব"।
গল্পটা এইখানে থামলেই ভালো হইতো। কিন্তু থামলো না। গল্প কি আর মানুষের মন মতো চলে। গল্প চলে গল্পের নিয়মে।
এমন সময় দেখা গেল বাউন্ডারির বাইরে আমাদের আসল টাইগার (র.বে.টাইগার - প্যান্থার টাইগ্রিস) উকি-ঝুঁকি মারতাছে। আসলে হয়েছে কি, আজকেই এই টাইগার-বানরের একটা আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। সুন্দর বনে মনুষ্য প্রজাতির (হোমো সেপিয়েন্স) আগ্রাসন বিষয়ক আলোচনা সভায় তাকে না পেয়ে গন্ধ শুকে শুকে বানরকে খুজে বের করেছে বিসিবি অফিসে। তো টাইগার মামুজি এই দৃশ্য দেখে বানরের উদ্দেশ্য করে বলে, "দে দে আরো দুইটা বন চটকনা দে হালারে। খেলার ভিতরে কুটনীতি করে করে হালায় আর হারে। আমাদের নামটা নিয়ে নিজেদের পাছার উপর লাগাইছে। এহন হারের লজ্জায় আমাদের মাথা কাটা যাইতেছে। আমাদের সুন্দর বনের প্রতিবেশী অংশের বাঘেরা আমাদের দেখলে টিটকারী মারে"।
আলোচিত ব্লগ
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে ভাল্লাগে- ২

"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন
চা এর আড্ডা।

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।