ফটোগ্রাফি বা ছবি তোলার অ-আ কিছুই জানি না। কোন কিছু দেখতে ভালো লাগলে মোবাইল ক্যামেরায় বন্দি করি। তেমনি কিছু কুখ্যাত ছবির প্রদর্শনী দিলাম এই লেখায়। ছবি তোলার স্থান সিংগাপুরের বিভিন্ন লোকেশন। তো আসেন দেখি প্রথম ছবিটা। ছবি নং ০১।

এই ছবিটা চায়নিজ গার্ডেন থেকে নেয়া। চায়নিজ নিউ ইয়ার উপলক্ষে এই বাড়িতে অনুষ্ঠান করা হয়।
ছবি নং ০২।

শিকারের সন্ধানে বসে থাকা সারস পাখি। এই ছবিটি জাপানিজ গার্ডেন এর লেক থেকে নেয়া।
ছবি নং ০৩।

নারকেল সহ নারকেল গাছ। এভাবেই নারকেল ঝুনা হয়ে নিচে পড়ে তারপর মিশে যায় ময়লার সাথে। শুধুমাত্র সৌন্দর্যের জন্য লাগানো এই গাছ। জুড়ং পোর্ট রোড থেকে তোলা ছবি।
ছবি নং ০৪।

সিংগাপুরের নীল আকাশে সাদা মেঘ। ছবি গত ঈদের দিন আমার বিছানার উপর থেকে জানলার ভেতর দিয়ে তোলা।
ছবি নং ০৫।

এই ছবিটিও জুড়ং পোর্ট রোড থেকে তোলা। সাদা কাঠগোলাপ।
ছবি নং ০৬, বকের মেলা।

এই ছবিটি জুড়ং গলফ ক্লাবের পিছনের দিক থেকে নেয়া, জাপানিজ গার্ডেনে দাঁড়িয়ে।
ছবি নং ০৭।

চায়নিজ গার্ডেনের রঙ্গিন মাছ। চৌবাচ্চার মধ্যে পালন করা হয় এই মাছ।
ছবি নং ০৮।

এই ছবিটি আমাদের অফিসের সামনের কার পার্কিয়ের পিছনের বাগান থেকে নেয়। কড়কড়ে হলুদ রং এর ফুলের নাম আমি জানি না।
ছবি নং ৯ নাম না জানা ফুল।

আরো একটি নাম না জানা ফুল। জুড়ং রিভারের ব্রিজ এর উপর থেকে নেয়া ছবি জুড়ং ইষ্ট এর দিকে মুখ করে।
ছবি নং ১০ ফিশিং বোট।

সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৫ রাত ৯:০৫