
শুধু মত্ত প্রেমের সুরা
ভালবাসায় সাজিয়ে দেব
মনের ফুলদানি, রক্তিম কৃষ্ণচূড়া।
মনের পেয়ালা ভরে মাদকতার দাসের
প্রতিটি স্নায়ুর আর্তনাদের কণ্ঠ
আবেদন আকুল কাষ্ঠ হৃদয়ে
তৃষ্ণা প্রচণ্ড, অতি প্রচণ্ড।
খাঁচার ভিতরের বুনো পাখির মত
অভিশপ্ত অদ্ভুত পাগল মন
খোঁজে ফেরে তোমায় পথে প্রান্তরে
আনচান চিত্ত, আকুল সারাক্ষণ।
মেহেদি হাতে সাজানো তোমার
বকুলফুলের মালা
দূর হ হতচ্ছাড়া দূরত্ব
জুড়াইব আজি জ্বালা।
সাদা মোমের উষ্ণ আভায়
বাঁকা রাতুল হাসি
হাজার হাজার ঊর্মির নাচন
মনের গলায় ফাঁসি।
টানাটানা ডাগর চোখের
মায়া হরিন দৃষ্টি
বারবার দেখে ও অতৃপ্ত
হ্রদয়, অদ্ভুত অনাসৃষ্টি।
ছলে ছলে রাঙ্গাইয়া মন
রিনিঝিনি হাসির সুর
বুকের কাঁপন, হৃদয় মাঝি
সুরার মাতাল মত্ত, চুর।
চোরামনের অবুঝ মাঝির
মন ভাসাইয়া নাও
কবিতাকে দিলাম ছুটি
উজাননদীর গাঁও।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০২০ বিকাল ৩:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






