
কবিতা, কবি তোমাকে ভুলে যায়নি !
ঝড়ে পরা শিউলি ফুলের মালায় তোমার
খোঁপার লাজুক স্নিগ্ধ মায়াবি সফেদ বন,
সাজিয়ে রেখেছি অক্ষিগোলার বাগানে বাগানে।
সবুজ প্রেমের উর্বর বীজ বুনেছি
মনের গহিন বনের আনাচে কানাচে,
চঞ্চল জাহাজের মত সাঁতরেছি তোমার
উত্তাল সাগর, প্রতিটি ঢেউয়ের ভাঁজে!
ভুলে গেছ আমাকে তুমি শতভাগ।
তবু তোমাকে গেঁথে রেখেছি হস্তরেখার দাগে দাগে,
বুকের বা পাশে হৃদঘড়িতে আজও ডং ডং
করে বাজে তোমার চঞ্চল হাসির ঘণ্টা।
নিস্তব্ধ রাতের বুকে ঝাপসা আলোতে জ্বেলেছি
নিস্পাপ ভালবাসা রঞ্জিত সূর্যের মশাল,
তাই আজ ছায়াপথ পরিবর্তনেও রেহায় নেই তোমার,
উল্কার বেগে ছুটছি তোমায় ছুঁয়ে দেব বলে।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০২০ বিকাল ৩:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





