লিখে নাও শতকলম, আমি ফিরে ফিরে আসব
কবিতার বনে বনে ভ্রমর সেজে, গোপনে।
ফিরে আসব নেশাগ্রস্থ মাতাল হয়ে
শুষে নেব তোমার সকল সাজানো আফিম।
দেখে নিও, আমি ফিরে আসব
তোমার বনে, নটক ফিঙে হয়ে।
চঞ্চল চঞ্চু দিয়ে ছুয়ে দিব প্রতিটি পাতার
জমানো অপেক্ষারত শিশিরজল।
জেনে নিও একবিকেলে গান শুনাব,
টুংটাং চায়ের কাপে জমিয়ে দেব
তোমার শতমারি আকুল প্রশ্নবান,
জেনে নিও, জেনে নিও।
অভিশপ্ত শহুরের প্রতিটি জানালায়, ডানাভাঙা বাদুরের মত ঝুলব প্রতিটি নিয়নবাতির খুটিতে।
ফিরে আসব, ফিরে আসব
তোমারি আশ্রমে, সাজাব প্রতিটি কানন।
দেখে নিও, জেনে নিও,
ফিরে আসব একদিন সকালে, দুপুরে
কিংবা সাঝবেলা ফুলে ফুলে
গুনগুনিয়ে গান গেয়ে।
সেদিন তুমি চাইলে জল কিংবা পেস্টেলে
বন্দি হব অনায়াসে,
একটি বিকেলবেলা অমর হবে বনে
জেনে নিও, বুঝে নিও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


