
অভিমানী, নীলাকাশ যদি নাই চাস আজ তবে
ফিরিয়ে নে কিছু মেঘ, জল, শ্রাবণধারার সংসার।
ভিজে যাক কিছু কাগুজে স্মৃতির ফ্রেম,
আজ দ্রোহী মনেও নামুক কিছু বৃষ্টি।
রিমঝিমিয়ে নামুক কিছু জল তোর গোলাপ গালে,
বকুলের ডালে, মনের খালে বিলে।
ফিরে আসুক শ্রাবণধারা, ভিজে যাক চড়ুই পাখি,
নেমে যাক কিছু মেঘ,ধুয়ে যাক কিছু কষ্ট।
এর পর না হয় অভিমানের বিজলীবাতি
নিভিয়ে মুছে ফেলিস অশ্রুজল।
তখন শ্রাবণ ফুরিয়ে গেলেই তোর ঠোটে ঠোটে
রেখে তুলে দেব কিছু অবাক কাশফুল।
তুই চাইলে তখন সস্তায় ঘুরে আসব
নীলগিরি, নীলাচল।
মন চাইলে ফিরিয়ে দিস সে সময়,
তোর শরতের স্নিগ্ধ সংসার।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


